সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার বীরভূমে, রাজনীতি শুরু বিজেপির

বীরভূমে এক সাধুর রহস্য মৃত্যু ঘিরে রাজনীতি শুরু করে দিল বিজেপি। মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু তোষণের জন্যই নাকি এই ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালে কেষ্টগড় বীরভূমের(Birbhum) বুকে এক সাধুর(Saint) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট(Suicide Note) এবং একটি সোনার আংটি। কিন্তু সাধুর পরিবারের অভিযোগ, তাঁকে কেউ বা কারা খুন(Murder) করে দেহ ঝুলিয়ে দিয়েছে। আর এই ঘটনা ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায়(Social Media) রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি(BJP)। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সংখ্যালঘু তোষণের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এই ঘটনায় ওই সাধুর এক সাধন সঙ্গীনিকে আটক করেছে। যদিও ঘটনা হচ্ছে ওই সাধু যেখানে থাকতেন সেই বিন্দুবাসিনী মন্দির ও বেহেরা কালীবাড়ির মধ্যে বিস্তর দূরত্ব রয়েছে। তাই তিনি বেহেরা কালীবাড়ি এলাকায় গিয়ে আত্মঘাতী হ্যেছেন নাকি কেউ তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

 আরও পড়ুন নীতীশ আসছেন মমতার দ্বারে, নজর রাখছে বিজেপি

জানা গিয়েছে, মৃত সাধুর নাম স্বামী ভবানন্দ ওরফে ভুবন মণ্ডল। এদিন সকালে বীরভূমের সিউড়ি সদর মহকুমার পুরন্দরপুরে বেহেরা কালীতলায়(Behera Kalibari) তাঁর ঝুলন্ত দেহ মেলে। সাধুর এহেন মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা প্রবল উত্তেজিত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে মন্দির সংলগ্ন জঙ্গলের ভিতরে বসবাসকারী এক সাধিকাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। তবে সাধু আদৌ আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। স্বামী ভবানন্দ খয়রাশোলের পাঁচড়া গ্রামের বাসিন্দা। তাঁর দাদা জীবন মণ্ডলের দাবি, ‘১০-১২ বছর আগেই ভাই সাধু হয়ে যায়। বাড়ি ছেড়ে পুরন্দরপুরের বিন্দুবাসিনী মন্দির এলাকায় থাকতে শুরু করে দিয়েছিল। এলাকায় প্রভাব বিস্তারও করেছিল, জনপ্রিয়ও হচ্ছিল। সেই কারণে বিন্দুবাসিনী মন্দির কমিটির সদস্যদের বিরাগভাজন হয়ে পড়েছিল। সেই কারণেই ভাইকে খুন করা হয়েছে।’

আরও পড়ুন বাংলা সহায়তা কেন্দ্রেই জমা দেওয়া যাবে খাজনা

স্বামী ভবানন্দকে খুনের অভিযোগেই রবিবার জীবন মণ্ডল বিন্দুবাসিনী মন্দির কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাস তিনেক আগে তারাপীঠ থেকে এক সাধিকা আসেন পুরন্দরপুরে। মন্দির সংলগ্ন জঙ্গলে একটি কুটির বেঁধে থাকতেন তিনি। সেখানে মাঝেমধ্যে থাকতেন স্বামী ভবানন্দও। সেই কুটিরে গভীর রাত পর্যন্ত মদ্যপান-সহ একাধিক অসামাজিক কাজকর্ম হত। সেই কারণে ওই সাধিকার ওপর ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁর কুটিরে ভাঙচুরও করা হয়েছে এদিন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে এদিন আটক করেছে পুলিশ। কিন্তু এসবের সঙ্গে কেউই রাজনীতির কোনও প্রসঙ্গই টেনে আনেননি বা মুখ্যমন্ত্রীকে টেনে ধরে সংখ্যালঘু তোষণের ফল হিসাবে দাবিও করেননি। অথচ বিজেপির অমিত মালব্য(Amit Malviya), বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukantya Majumdar) এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রাজনীতি শুরু করে দিয়েছেন।

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক