আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবীন্দ্রভারতীতে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যাবতীয় নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর থেকে রাজনৈতিক দলের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দলের প্রতীক, পতাকা-সহ যাবতীয় জিনিস সরিয়ে ফেলতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। পুরসভার উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্মাণ ভাঙা দরকার। বুধবারের মধ্যে ভেঙে ফেলুন। প্রত্যেকেই মেনে নিয়েছে সেখানে নিয়ম মেনে নির্মাণকাজ হয়নি। তা হলে এত দিন ধরে ফেলে রাখার প্রয়োজন কী?’ পুরসভাকে ভর্ৎসনা করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি চোখ বন্ধ রাখেন কী ভাবে হবে? ইচ্ছা থাকলে ছয় ঘণ্টার মধ্যে ভাঙার কাজ শুরু করা যায়।’

উল্লেখ্য রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে বেআইনি নির্মাণ সরিয়ে ফেলার জন্য জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে হাইকোর্ট অবশেষে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল। অবিলম্বে হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফেরাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪৫ দিনের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকে।

Published by:

Share Link:

More Releted News:

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

ভোটের আগে জরুরি বৈঠক ডাকলেন কলকাতার পুলিশ কমিশনার

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ