চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP: সেরা দশে স্থান পেল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, শীর্ষস্থান এবারেও হাতছাড়া স্টার জলসার

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার মানেই চলে এসেছে টিআরপি। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান হাতছাড়া সূর্য-দীপার। ফের একবার বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিল জি কন্যা ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও তার নম্বরের ব্যাবধান অনেকটাই বেড়েছে। কয়েক মাস ধরে টিআরপির শীর্ষে থেকেছেন সূর্য-দীপা। কিন্তু তাঁদের এক ছাদের তলায় থাকা নিয়ে যে টানাপোড়েন চলছে, তা দেখতে একঘেয়ে লাগছে ভক্তদের। তাই এই মুহূর্তে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে অনুরাগের ছোঁয়াকে। এদিকে তৃতীয় স্থানে রইলো ‘গৌরী এলো’, আর এক ধাপ নীচে নেমে চতুর্থ নিম ফুলের মধু। পঞ্চম ‘রাঙা বউ’। এই সপ্তাহে সেরা দশের তালিকায় জায়গা থাকল আরও চমক। ‘বালিঝড়’-এর মতো শক্তিশালী স্টারকাস্ট দিয়ে তৈরি মেগাকে দু-মাসেই তাড়িয়ে দিয়ে এখন মিঠাইরানির প্রতিপক্ষ রামপ্রসাদ। এদিকে গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে সব্যসাচীর কামব্যাক সিরিয়াল। তাই ভক্তরা সব্যসাচীকে পেয়ে আবেগে আপ্লুত। 

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী ৮.২ (জি বাংলা) 

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া ৭.৭(স্টার জলসা) 

তৃতীয়- গৌরী এলো ৭.৫ (জি বাংলা) 

চতুর্থ- নিম ফুলের মধু ৭.৪ (জি বাংলা) 

পঞ্চমী- রাঙা বউ ৬.০ (জি বাংলা) 

ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৫.৮) (স্টার জলসা) 

সপ্তম- পঞ্চমী (৫.৭)(স্টার জলসা) 

অষ্টম- মেয়েবেলা (৫.৫), খেলনা বাড়ি (৫.৫)(জি বাংলা) 

নবম- গাঁটছড়া (৫.৩)(স্টার জলসা) 

দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.২) (স্টার জলসা) 

তবে এবারেও স্লট দখলে ব্যর্থ নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’। আশ্চর্যজনকভাবে এই সপ্তাহে রেটিং কমেছে ‘পঞ্চমী’র। ‘মেয়েবেলা’র সঙ্গে অষ্টম স্থান ভাগ করে নিয়েছে ‘খেলনা বাড়ি’। সদ্যই গাঁটছড়ায় শুরু হয়েছে নতুন অধ্যায়। অন্যদিকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’কেও প্রথম দশের মধ্যে দেখে খুশি ভক্তরা। 

 

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ