ব্রিটেনে শুরু নয়া যুগ, রাজা হিসেবে শপথ নিলেন চার্লস

রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: নয়া অধ্যায়ের সূচনা হলো ব্রিটেনে। রাণি এলিজাবেথের জমানার অবসান শেষে শুরু হলো রাজা চার্লসের যুগ। শনিবার ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এক রাজকীয় অনুষ্ঠানে ব্রিটিশ সিংহাসনে আসীন হলেন তৃতীয় চার্লস। ১৯৩৭ সালের পরে এই প্রথম রাজা পেলেন ব্রিটিশরা। আর ১৯৫৩ সালের পরে রাজ্যাভিষেক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন তাঁরা। রাজা হিসেবে চার্লসের পাশাপাশি রাজ্যাভিষেক হয়েছে ক্যামিলারও। তিনি রাণি হিসেবে অধিষ্ঠিতা হলেন।

এদিন সকাল নয়টায় শুরু হয় রাজ্যাভিষেক অনুষ্ঠান। বাকিংহাম প্যালেস থেকে ক্যামিলাকে নিয়ে ঘোড়ার গাড়িতে চেপে শোভাযাত্রা সহকারে ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে উপস্থিত হন রাজা চার্লস। প্রায় ঘন্টা তিনেক ধরে চলে রাজ্যাভিষেক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, কেট মিডলটন-সহ রাজ পরিবারের সদস্যরা। পাশাপাশি হাজির ছিলেন প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কান্টারবুরির আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি। রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তাঁর শাসনকালে আইনের শাসন ও চার্চ অফ ইংল্যান্ডের মর্যাদা বজায় রাখেন। পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন চার্লস। এর পরেই নতুন রাজার মাথায় মুকুট পরিয়ে দেন কান্টারবুরির আর্চবিশপ।

ওয়েস্টমিনিস্টার অ্যাবের শপথগ্রহণ শেষে প্রথা মেনেই গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন রাজা চার্লস ও রাণি ক্যামিলা। বাকিংহাম প্যালেসে ফিরে বারান্দায় দাঁড়িয়ে ফ্লাই পাস্ট বা বিমানের কুচকাওয়াজ দেখবেন।

 

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট