মন্দিরের দাবি খতিয়ে দেখতে বাদাউনের জামে মসজিদে জরিপ চালাবে এএসআই

এএসআই জামা মসজিদের জরিপ করে আদালতে রিপোর্ট জমা দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha) দীর্ঘদিন ধরে দাবি করে আসছে উত্তরপ্রদেশের বাদাউনের জামে মসজিদের (Jama Masjid) জায়গায় আগে মন্দির ছিল। এমনকি বিষয়টি নিয়ে এই সংগঠন আদালতেরও দ্বারস্থ হয়েছিল। অবশেষে মন্দিরের দাবি খতিয়ে দেখতে জামে মসজিদে জরিপ চালানোর জন্য আদালতে আবেদন করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (The Archaeological Survey of India)।

জামে মসজিদে জরিপ চালাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (The Archaeological Survey of India) এর আইনজীবী বাদাউন আদালতে রাজি হয়েছে। শুধু তাই নয় কাজের জন্য আদালতে সময় চেয়েছে তারা। উল্লেখ্য ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি মুকেশ প্যাটেল বাদাউনের আদালতে আবেদন করেছিলেন। তাঁর দাবি জামা মসজিদটি নীলকান্ত মহাদেব মন্দির (Neelkanth Mahadev temple) ধ্বংস করে নির্মাণ করা হয়েছিল। শুধু তাই নয়, হিন্দু মহাসভা এএসআই দ্বারা মসজিদে জরিপ চালানোর জন্য আবেদন করেছিল।

হিন্দু মহাসভার আইনজীবী বেদ প্রকাশ সাহু (Ved Prakash Sahu) জানিয়েছে, এএসআই জামা মসজিদের জরিপ করবে এবং তারপরে আদালতে রিপোর্ট জমা দেবে। আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য এএসআইকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ৩০ মে মামলার পরবর্তী শুনানি হতে পারে। এই মামলায় এএসআই, রাজ্য সরকার এবং মসজিদ কমিটিকে পক্ষ করা হয়েছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা