হরিশ্চন্দ্রপুরে যৌতুকের দাবিতে নববধূকে খুন করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: স্বামী রয়েছেন ভিন রাজ্যে।শ্বশুরবাড়ি থেকে নব বধূর মৃত দেহ উদ্ধার করল পুলিশ।খুন নাকি আত্মহত্যা,তদন্তে নেমেছে পুলিশ।তবে মেয়ের বাবার পরিবারের দাবি স্বামী ভিন রাজ্য থেকে ফিরে এসে স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছে। তবে স্বামী ভিন রাজ্য থেকে কবে ফিরলেন এবং এখন কোথায় আছে তার খোঁজ শুরু করেছে পুলিশ।বিয়ের দুই মাস পরে যৌতুকের দাবিতে নব বধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামে।এই নিয়ে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গেছে,মৃতা ওই নব বধূর নাম মুস্তরি খাতুন(২৩)।ঘটনার পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা পলাতক।মুস্তরি খাতুনকে খুন করা হয়েছে বলে স্বামী মুতাহার আলি সহ পরিবারের সদস্যদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার মেয়ের পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়,বছর খানেক আগে হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর গ্রামের বাসিন্দা আজিমুল আলির মেয়ে মুস্তরি খাতুনের সঙ্গে শরীয়ত মোতাবেক বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের (Tulshihata Panchayet) পাড়ো গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন আহমেদের ছোট ছেলে মুতাহার আলির।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নব বধূকে আনতে অস্বীকার করতেন।এই নিয়ে পরিবারে একটা অশান্তি লেগে ছিল।বেশ কয়েকবার সালিশি সভাও বসে।দুই মাস আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে ও রেজিস্ট্রি হয়। শ্বশুরবাড়িতে মাসখানেক থাকার পর ঈদের দুই দিন আগে বাবার বাড়ি চলে যায় মুস্তরি।গত সোমবার শ্বশুর বাড়িতে ফিরে আসেন সে।আজ বুধবার সকালে ফোন মারফতে নব বধূর মৃত্যুর খবর শুনতে পান পরিবারের লোকেরা।

কালীপুজোর আগের দিনই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের