দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ছেলে-সহ বাবার মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেলেন একই পরিবারের ছয়জন। মৃতদের মধ্যে বাবা ও পাঁচ ছেলে রয়েছেন। বরাতজোরে রক্ষা পেয়েছেন মা। কীভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয়। চোখের সামনে স্বামী ও পাঁচ ছেলেকে চোখের সামনে পুড়ে যেতে যেতে শোকে পাথর হয়ে গিয়েছেন মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা মহিলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ব্রিসবেন থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত রাসেল আইল্যান্ডের একটি বাড়িতে পাঁচ সন্তান-সহ বাস করতেন এক দম্পতি। রবিবার ভোরে আচমকাই ওই বাড়িটিতে আগুন ধরে যায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় পুড়ে ঝলসে যান পরিবারের কর্তা ও তার পাঁচ ছেলে। বরাতজোরে বাড়ির বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন গৃহকত্র্রী। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়িটি।

স্থানীয় পুলিশ আধিকারিক ম্যাট কেলি জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে জখম হয়েছেন আরও অনন্ত ১২ জন। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও নাশকতার কোনও প্রমাণ মেলেনি।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ