আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদ্যপ অবস্থায় পুলিশকে আক্রমণ, গ্রেফতার মহিলা

নিজস্ব প্রতিনিধিঃ মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন মহিলা।  ঘটনার জেরে আটক করা হয়েছে মহিলাকে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরায়।  ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভদোদরার গোত্রী গোকুল নগরের কাছে চেকিং চালাচ্ছিল পুলিশ। তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন মহিলা। পুলিশ গাড়ি থামিয়ে চেক করতে গেলেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত।  দায়িত্বরত এক মহিলা পুলিশ তাঁকে গাড়ি থেকে নেমে আসতে বলায় তাঁর সঙ্গে বিতর্ক বাধে মহিলার।  মহিলা পুলিশ অফিসার অভিযুক্তকে ঘটনার ভিডিও করতে না করেন।   মহিলা তা শোনেননি।   এরপর  মহিলা পুলিশ কর্মকর্তা মোবাইল ফোন কেড়ে নেন। তখন তাঁর সঙ্গে হাতাহাতি শুরু করেন অভিযুক্ত। মহিলা পুলিশ অফিসার তখন ঘটনাস্থলে উপস্থিত একজন পুরুষ পুলিশ অফিসারকে ফোনটি দেন। অভিযুক্ত মহিলা এরপর পুরুষ পুলিশ অফিসারকে আক্রমণ করেন এবং তাঁর ফোনটি  ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সামনে অশালীন অঙ্গভঙ্গিও করারও অভিযোগ উঠেছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং পুলিশ কর্মীদের সঙ্গে মারামারির চেষ্টা করার অভিযোগে পুলিশ তাকে আটক করে। ইতিমধ্যেই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ