আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওষুধ ভেবে ভুল করে Apple Airpods খেয়ে নিলেন মহিলা! তারপর…

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি TikTok ভিডিওতে এক মহিলা আজব দাবি করলেন। পাশাপাশি তাঁর অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তাঁর দাবি ছিল ওষুধ ভেবে ভুল করে Apple Airpods খেয়ে নিয়েছিলেন তিনি। যা তাঁর আইফোনের সঙ্গে সংযুক্ত ছিল। ফলে পেটের ভিতরের নানান আওয়াজ রেকর্ড হয় ওই Airpods-এর মাধ্যমে। কিন্তু ওই Airpods-টির কী হল? সেটাও জানিয়েছেন ওই মহিলা।

আমেরিকার বস্টনের বাসিন্দা টিকটক ইউজারের নাম @iamcarliiib। তিনি Tiktok ভিডিও-তেই নিয়েছেন, তাঁর এক হাতে ছিল Ibuprofen 800 ওষুধ এবং অন্য হাতে ছিল তাঁর একটি Airpods। কিন্তু ভুল করেই তিনি ওষুধের বদলে ওই Airpods জল দিয়ে গিলে ফেলেন। পরক্ষণেই ভুল বুঝতে পারলেও তখন কিছু করার ছিল না। তিনি বমি করে সেটি বের করার চেষ্টাও করেছিলেন। কিন্তু সফল হননি। এরপরই তিনি ছোটেন হাসপাতালে। পরে X-Ray করে দেখা যায় Airpods টি তাঁর পাকস্থলিতে আটকে আছে। যদিও সৌভাগ্যবশত তাঁকে অস্ত্রোপচার করতে হয়নি। চিকিৎসকদের দেওয়া ওষুধ খেয়ে মল ত্যাগের সময় নিজে থেকেই Airpods টি বেরিয়ে আসে।

তবে তাঁর Airpods টি তাঁর iphone-এর সঙ্গে কানেক্ট অবস্থায় ছিল। তাই পেটে থাকা অবস্থাতেও তিনি কল করতে পারছিলেন। এমনকী ওই মহিলা জানিয়েছেন, পেটের ভিতরে বিভিন্ন শব্দ রেকর্ড করতেও পারছিল Airpods টি। যা পরে শুনে তাজ্জব হয়ে যান তিনি। তবে তিনি জানিয়ে দিয়েছেন আর কথনও Airpods ব্যবহার করবেন না। যদিও এই ধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহু ঘটনা সামনে এসেছে যেখানে কেউ Airpods খেয়ে নিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার করে ওই Airpods বের করতে হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ