২৭ সেপ্টেম্বর রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ২৭ সেপ্টেম্বর স্থায়ী কমিটি গঠনের নির্দেশ। সেদিন জেল থেকে কংগ্রেস নেতাদের বের করে এনে ভোট করানোর নির্দেশ। মঙ্গলবার রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনে এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

আদালতের নির্দেশ, রানিনগর ২-এর কংগ্রেসের সভাপতিকে জেল থেকে এনে ভোট করাতে হবে। বাকি যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না । আগামী ২৭ সেপ্টেম্বরই রানিনগর ২ এর স্থায়ী সমিতির নির্বাচন করাতে হবে। ভোটের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে। ২৯ তারিখ মামলার পরবর্তী শুনানি। ওইদিন স্থায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে আদলতে।

রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচন কবে করানো হতে পারে, সেই বিষয়ে রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার ২৭ সেপ্টেম্বরে স্থায়ী কমিটি নির্বাচনের কথা জানায় রাজ্য।

প্রসঙ্গত, সভাপতি নির্বাচনে রানিনগরে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পুলিশকে ব্যবহার করে শাসকদল বিরোধীদের নিশানা করছেন বলে অভিযোগ তোলেন বিরোধীরা। কংগ্রেস সদস্য কুদ্দুসকে মিথ্যা মামলায় জড়িয়ে হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। গ্রেফতারি এড়াতে পলাতক কংগ্রেসের ৬ সদস্য। শেষঅবধি আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়।  

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা