অঝোর বৃষ্টিতে অঘটন, মাটির দেওয়াল ধসে মৃত্যু ৩ শিশুর

গ্রামবাসীরা ক্ষুব্ধ কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায়। একই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিও উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অঝোর বৃষ্টি কেড়ে নিল তিন তিনটি তাজা প্রাণ। মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তিন শিশুর। শনিবার বাঁকুড়া জেলা বিষ্ণুপুরের(Bishnupur) বাঁকাদহের বোড়ামারা গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিম্নচাপের জেরে শুক্রবার বিকেলের পর থেকে বাঁকুড়া(Bankura) জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালে বৃষ্টিটা একটু কমেছিল। তখনই বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির পাশে খেলছিল তিনটি শিশু। আচমকা ওই বাড়ির দেওয়ালের(Mud Wall Collapse) একাংশ ধসে পড়ে। তাতে চাপা পড়ে তিন শিশুই। হুড়মুড় শব্দ পেয়ে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ভেঙে পড়া মাটির বাড়ির ধ্বংসস্তুপ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা চলান তাঁরা। কিছু ক্ষণ পর তিন জনকেই উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়েছিল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তিন শিশুকেই মৃত(Death of 3 Children) বলে ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ৩ শিশু হল রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)। এরা প্রত্যেকেই একই পরিবারের সন্তান। রাতভর বৃষ্টির জেরে মাটির দেওয়ালে ধস নামে বলেই জানান পরিবারের লোকজন। সাতসকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে কান্নার রোল। তিন খুদের প্রাণহানি যেন মানতে পারছেন না কেউ। ৩জনের দেহই ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। অনভিপ্রেত ঘটনায় কার্যত শোকস্তব্ধ গোটা গ্রাম। মৃতদের বাবা-মায়ের কাছে যাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি একদিকে যেমন উঠেছে তেমনি গ্রামবাসীরা ক্ষুব্ধ কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা(PMGAY) খাতে টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায়। কেননা এই পরিবারটি ওই প্রকল্পের জন্য নাম তুলিয়েছিল। কিন্তু টাকা না আসায় বাড়ি তৈরির কাজই শুরু হয়নি। বাড়ি হয়ে গেলে এই পরিবারটি এক ধাক্কায় ৩ শিশুকে হারাতো না।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার