চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্নামঞ্চে অভিষেকের কাছে এল মুখ্যমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিনিধিঃ  দীর্ঘ ৯৬ ঘণ্টার ধর্নার পর রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। মাত্র ২০ মিনিট আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ৩০ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল রাজভবনে। এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাত শেষ হতেই অভিষেকের কাছে  মুখ্যমন্ত্রীর ফোন আসে বলে সূত্রের খবর। এরপরেই ধর্না মঞ্চ থেকে নেমে অস্থায়ী ক্যাম্পে যান অভিষেক। তাঁর সঙ্গে যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে তা স্পষ্ট নয়। তবে রাজভবনের সামনে থেকে তৃণমূল ধর্না তুলে নিতে পারেন বলেই ধারণা রাজনৈতিক মহলের।  

দাবি ছিল, রাজ্যপালের  কাছে বঞ্চিতদের কথা তুলে ধরবেন। সেই অনুযায়ী উত্তরবঙ্গ থেকে ফিরে তৃণমূলের সঙ্গে সাক্ষাত করেছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। সেখানে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ও তাঁদের দাবি নিয়ে সমগ্র বিষয়টি তুলে ধরা হয়েছে। তৃণমূলের সঙ্গে বৈঠকের পরেই রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যপাল ধৈর্য ধরে অভিষেকদের বক্তব্য শুনেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। বাংলার মানুষের ভালোর জন্য যা করনীয় তাই করবেন।  পাশাপাশি বৈঠক ভালো হয়েছে বলে জানিয়েছিলেন সাংসদ সৌগত রায়ও।  এবার ধর্না তুলে নিতে পারেন বলেই গুঞ্জন।

Published by:

Share Link:

More Releted News:

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ