ঘরের ভিতরে সাপ ছেড়ে স্ত্রী-মেয়েকে হত্যা করলেন পাষণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার ঘরের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-মেয়েকে হত্যা করলেন স্বামী । ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়। জানা গিয়েছে, ওড়িশার গঞ্জাম জেলায় বিষাক্ত সাপ ফেলে স্ত্রী ও দুই বছরের মেয়েকে হত্যা করেছে ২৫ বছর বয়সী এক ব্যক্তি। ইতমধ্যেই পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছেন । যান গিয়েছে, ওই অভিযুক্তের নাম কে গণেশ পাত্র। তাঁর সঙ্গে ২৩ বছর বয়সী  স্ত্রী বাসন্তী পাত্রের বিবাদ চলছিল। ২০২০ সালে তাদের বিয়ে হয় এবং দেবস্মিতা নামে তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত এক সাপুড়ের কাছ থেকে একটি বিষাক্ত সাপ কেনেন । শুধু তাই নয়  অভিযুক্ত ওই সাপুড়েকে বলেন  সে  এই সাপটিকে  ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করবে। এরপরেই একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে সাপটিকে  তার স্ত্রী ও মেয়ে যে ঘরে ঘুমিয়েছিলেন সেখানে ছেড়ে দেন। পরদিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। আর সেই সময় অভিযুক্ত অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, পুলিশ প্রথমে এই ঘটনায়  একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল। তবে তার শ্বশুর খুনের অভিযোগে এফআইআর দায়ের করার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

প্রসঙ্গত, এই নৃশংস খুনের ঘটনাটি ঘটে গত ৬ অক্টোবর। তবে এই ঘটনার ১ মাস পর অভিযুক্তকে গ্রেফতার করার কারণ হিসাবে  পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন,’ তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে কিছুটা বিলম্ব হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেছিলেন এবং পরে দাবি করেছিলেন যে সাপটি নিজেই ঘরে প্রবেশ করেছিল।‘ আর তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভের দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের