হাতির তাণ্ডবে বাগডোগরায় মৃত্যু এক রাজমিস্ত্রির

Share:

নিজস্ব প্রতিনিধি : বুকের ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালাল হাতি। হাতির তাণ্ডবে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। ঘটনাটি ঘটেছে বাগডোগরায় ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, খাবারের খোঁজে এলাকায় ঢুকেছিল হাতিটি। এলাকায় ঢুকে বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় সে। জানা গিয়েছে, হাতিটি যখন অলিগলি দিয়ে যাচ্ছিল, তখন সামনে চলে আসেন পেশায় রাজমিস্ত্রি দিলীপ রায় নামে এক ব্যক্তি।

হাতির আক্রমণে পালানোর পথ পাননি দিলীপবাবু। এরপর দিলীপবাবুর বুকের ওপর দাঁড়িয়ে পড়ে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপের। এখানেই শেষ নয়, সামনে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার গাড়িতেও হামলা চালানো হয়। গাড়ির ভিতরে থাকা চালককে আছাড় মারার চেষ্টা করে হাতিটি। থবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বনদফতরের কর্মীরা। সেইসঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছোয় পুলিশও। হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে বন দফতরের কর্মীরা।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ