এই মুহূর্তে

অ্যামাজনের সিইও পদে ইস্তফা জেফ বেজোসের

নিজস্ব প্রতিনিধিঃসিইও পদ থেকে সরে দাঁড়ালেন  অ্যামাজনের সিইও জেফ বেজোসের। তাঁর এই পদত্যাগে সকলেই অবাক।  তবে জেফ বেজোস জানান, তার মহাকাশ অনুসন্ধান বিষয়ক প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিনের’ কারণেই অ্যামাজন থেকে পদত্যাগ করেছন। ১৯৯৪ সালে বেজোসের হাত ধরেই যাত্রা শুরু করে অ্যামাজন। পাশাপাশি তিনি মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিনও প্রতিষ্ঠা করেন।

মহাকাশ কেন্দ্রিক কাজে বেশি সময় দেওয়ার জন্য তিনি অ্যামাজনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। নয়তো তাকে একইসঙ্গে দুইটি প্রতিষ্ঠানে কাজ করতে হতো। ফলে তিনি সময় কম পেতেন। বেজোস বলেন,‘ব্লু অরিজিনকে আরও গতিশীল করতে হবে। অ্যামাজন থেকে পদত্যাগের এটিও একটি কারণ।‘উল্লেখ্য,বরাবরই ‘সায়েন্স ফিকশন’-এর ভক্ত বেজোস ইতিমধ্যে মহাকাশে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন। নিজের বন্ধু এবং ভাই মার্কের সঙ্গে মহাকাশে ‘জয় রাইড’ করতে যাবেন।

দীর্ঘদিন ধরেই সেই স্বপ্নে বুঁদ হয়ে আছেন বেজোস। মহাকাশে পর্যটন এবং পরিকাঠামো গড়ে তোলার জন্য নিজের সংস্থা ‘ব্লু অরিজিনে’ শয়ে শয়ে কোটি ডলার বিনিয়োগ করেছেন। শুধু মহাকাশযাত্রা নয়, বিভিন্ন প্রযুক্তিমূলক, সামাজিক কাজেও যুক্ত থাকবেন বেজোস।  ব্লু অরিজিন তিনটি মহাকাশ যান, নিউ শেপার্ড, নিউ গ্লেন ও ব্লু মুনের বিকাশের জন্য বেশি পরিচিত। তাই নিজের স্বপ্নপূরণ করতেই অ্যামাজনের সিইও পদে দিয়েছিলেন জেফ বেজোসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

ইরানের গুরুত্বপূর্ণ তেলের খনি খর্গ দ্বীপে হামলা আমেরিকার, হুঁশিয়ারি দিয়ে যা বললেন ট্রাম্প…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte