দুর্নীতির অভিযোগে কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপালের বাড়িতে CBI তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে যুক্ত ৩০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। আধিকারিকরা জানিয়েছেন, সকাল থেকে প্রায় ১০০ জন অফিসারকে মোতায়েন করে একাধিক শহরের ৩০টি জায়গায় অভিযান শুরু হয়েছে। জানা গিয়েছে, জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে এই তল্লাশি।

২০১৮ সালের ২৩ অগাস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক।  আর সেই সময় উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। পুলিশ জানিয়েছে কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের ২,২০০ কোটি টাকার সিভিল ওয়ার্কস বকেয়া দেওয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে  সিবিআই চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টস (পি) লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান নবীন কুমার চৌধুরী এবং অন্যান্য প্রাক্তন কর্মকর্তা এমএস বাবু, এম কে মিত্তল এবং অরুণ কুমার মিশ্র এবং প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, সত্যপাল  রাজ্যপাল থাকাকালীন সময় জলবিদ্যুৎ প্রকল্পের দুটি বড় বরাতের ফাইল ছেড়ে দেওয়ার জন্য ৩০০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।  তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সত্যপাল। তিনি বলেন,’ আমি অসুস্থতা সত্ত্বেও আমার বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। এসব তল্লাশি আমাকে দমাতে পারবে না।‘

উল্লেখ্য, জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার আগে সত্যপাল মালিকই ছিলেন রাজ্যের দশম ও শেষ রাজ্যপাল।গত বছর একটি সাক্ষাৎকারে সত্যপাল বলেছিলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরে ঘটেছিল পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলা। আর সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা। এই ঘটনার পরে স্বয়ং প্রধানমন্ত্রী তাঁকে এই পুরো ঘটনাটি নিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। সত্যপালের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে, পুলওয়ামা কাণ্ড নিয়ে মোদি রাজনৈতিক ভাবে কাজে লাগান চেষ্টা করেছে। আর তাতেই শুরু হয় রাজনৈতিক তরজা। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সত্যপালকে চাপ দিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বাড়িতে তল্লাশি শুরু করেছে।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…