চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই কোমায় টলিউডের বর্ষীয়ান  অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ ছোট পর্দার চেনা মুখ অভিনেত্রী  বাসন্তী চট্টোপাধ্যায়। তবে আচমকাই প্রবীণ এই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলা জানা গিয়েছে। তবে অভিনেত্রীর অবস্থা আশঙ্কাজনক।  

বাসন্তীদেবীর পরিবারের তরফ থেকে জানান হয়েছে, এই মুহূর্তে তিনি কোমায় রয়েছেন। চিকিৎসকেরা কোনও আশা দিতে পারছেন না। যে কোনও সময়ে খারাপ খবর আসতে পারেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর একটি কিডনি ও সচল নেই। এখন সবটাই ভগবানের ভরসা।

বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স প্রায় ৮৫ বছর। বহু বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। উত্তমকুমারের সঙ্গে অভিনয় করেছেন বাসন্তী। বর্তমানে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’-র মতো একাধিক ধারাবাহিতে অভিনয় করেছেন বাসন্তী।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাসন্তী দেবী নানা রোগে জর্জরিত। ক্যান্সারে আক্রান্ত তিনি। কেমো নিয়ে সাময়িক সুস্থ হলেও ফের মারণরোগ ফিরে আসে। শুধু তাই নয় ২০২০ সালে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।  আইসিইউ-তেও রাখা হয়েছিল তাঁকে। বেশ কিছু হাসপাতালে থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। এরপরেই চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে অভিনেত্রীর শারীরিক অবস্থা অবনতি নিয়ে চিন্তায় পড়েছে ভক্তরা।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ