মুম্বইয়ের বিরুদ্ধে নয়া মাইলফলক স্পর্শ করলেন যুজবেন্দ্র চহাল

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে নতুন ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবিকে সাজঘরে ফেরানোর সঙ্গে সঙ্গেই আইপিএলে প্রথম ২০০ উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করলেন ৩৪ বছর বয়সী স্পিনার। আর রেকর্ড গড়েই মাটিতে বসে আকাশের দিকে দু’হাত তুলে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল যুজবেন্দ্র চহালের। তার পরে গত ১২ বছর ধরে আসর কাঁপিয়ে চলেছেন তিনি। মুম্বইয়ের হয়ে আইপিএল শুরু করার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘুরে বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। এখনও অবধি আইপিএলে ১৫৩টি ম্যাচে মাঠে নেমেছেন ডান হাতি লেগ স্পিনার। ৪ হাজার ২৭৫ রান দিয়ে (প্রতিবেদন প্রকাশ পর্যন্ত) ঝুলিতে পুরেছেন ২০০টি উইকেট। চার উইকেট নিয়েছেন ৬ ম্যাচে। আর পাঁচ উইকেট নিয়েছেন একটি ম্যাচে। তাঁর সেরা বোলিং ৪০ রানে ৫ উইকেট দখল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৩ উইকেট নিয়ে যশপ্রীত বুমরা ও হর্ষল পটেলের সঙ্গে শীর্ষে রয়েছেন।

এদিন মুম্বইয়ের ব্যাটিংয়ের সময়ে অষ্টম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চহাল। আর প্রথম ওভারে বল করতে এসেই ভেল্কি দেখান ৩৪ বছর বয়সী লেগ স্পিনার। তৃতীয় বলে ফিরিয়ে দেন মহম্মদ নবিকে। মুম্বইয়ের ব্যাটারের ব্যাট ছুয়ে আসা বল নিজেই লুফে নেন। আর আইপিএলে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জনের পরেই আনন্দে মাটিতে দু-হাঁটু গেড়ে বসেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। নয়া ইতিহাস গড়ার জন্য তাঁকে অভিনন্দন জানাতে দৌড়ে আসেন সতীর্থরা।

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ ১২ কর্মী

রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার