চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঝরাতে অর্ধনগ্ন অবস্থায় হোটেল থেকে বেরিয়ে চিৎকার ব্রিটনি স্পিয়ার্সের, ঘটনা কী?

নিজস্ব প্রতিনিধি: ব্রিটনি স্পিয়ার্স, ব্রিটিশ পপতারকা। বরাবরই বেপরোয়া তিনি, তাঁর নতুন কোনও অ্যালবাম হোক, বা প্রেম-বিচ্ছেদ, বরাবরই কোনও না কোনও কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু এবার কি হল তাঁর? তারকাদের এক একটা কাণ্ডের ছবি-ভিডিও সর্বদা নজরে থাকে সংবাদমাধ্যমের। তেমনি সম্প্রতি পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্সের একটি অর্ধউলঙ্গ ছবি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, যা নিয়ে রীতিমতো সরগরম সোশ্যাল মিডিয়া।

ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেল থেকে বেরোতে দেখা গিয়েছে ব্রিটনিকে। অর্ধউলঙ্গ তিনি, বুকে চাপা দেওয়া সাদা বালিশ, পরনে অন্তর্বাস, তাঁর উন্মুক্ত শরীর ঢাকা একটা চাদরে, এলোমেলো চুল। আর চোখেমুখে তাঁর স্পষ্ট চাপা কান্নার অভিব্যক্তি। তাঁকে ঘিরে রেখেছিল তাঁর নিরাপত্তা। স্বাভাবিকভাবেই পপতারকার এই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। দেদার ভাইরাল হচ্ছে এই ছবি। কিন্তু কি এমন ঘটনা ঘটল? শোনা গিয়েছে, বুধবার রাতে গায়িকার বর্তমান প্রেমিক রিচার্ড সলিজের সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়। সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে, গায়িকা অর্ধউলঙ্গ অবস্থাতেই হোটেলের বাইরে বেরিয়ে আসেন। আর তিনি গুরুতর আহত হয়েছিলেন, তাঁর চোখে-মুখে চোট লাগার চিহ্ন ছিল। হোটেলের বাইরে ambulance-ও ডাকা হয়েছিল। কিন্তু আসল ঘটনা ঠিক কী ঘটেছিল? মুখ খুললেন গায়িকা নিজেই। তাঁর মানসিক বিভ্রান্তির বিষয়টাও মাথাচারা দিচ্ছে।

মার্কিন সংবাদ সংস্থা বলছে, ব্রিটনি হোটেল থেকে বেরিয়ে মারাত্মক চিৎকার করছিল। তাঁকে দেখে বেশ কয়েকজন তাঁকে মানসিক রোগী বলে অভিযুক্তও করেন। এসবের পরে অবশেষে ব্রিটনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “শুধু লোকেদের জানানোর জন্য যে খবরটি ভুয়ো। আমি এই সময়ে সম্মান চাই যাতে লোকেরা বুঝতে পারে যে আমি প্রতিদিন শক্তিশালী হয়ে উঠছি!!! উপরন্তু, আমি আশা করি আপনিও আছেন!!! আমার এখন একটি নতুন টুথব্রাশ দরকার!!! আমার এখন পিরিয়ডস চলছে। তাই আমি খুব হতাশ আছি। আমি বোস্টনে চলে যাচ্ছি। শান্তি।” কিন্তু কয়েকটি মার্কিন সংবাদ সংস্থা জানাচ্ছে যে, তিনি গত বুধবার লস অ্যাঞ্জেলেসের হোটেলে উলঙ্গ অবস্থাতেই বেরিয়েছিলেন। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ