কংগ্রেসের অভিযোগে অপসারিত বহরমপুরের আইসি, দিলীপ প্যান্ট খোলার দিচ্ছেন হুমকি

কংগ্রেসের অভিযোগে অপসারিত বহরমপুর থানার আইসি। অথচ দিলীপ বর্ধনাম টাউন থানার আইসির প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিলেও চুপ নির্বাচন কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুটি ঘটনাই পুলিশকে(Police) ঘিরে। একটির ক্ষেত্রে নির্বাচন কমিশন(ECI) পদক্ষেপ করলো পুলিশের বিরুদ্ধে। অপরটির ক্ষেত্রে পুলিশের প্যান্ট খুলে নেওয়া হুমকি দেওয়ার পরেও কোনও পদক্ষেপই করছে না ‘বিজেপি বান্ধব’ কমিশন। আগামী ১৩ মে দেশে চতুর্থ দফার ভোটগ্রহণ করা হবে। সেদিন বাংলার ৮টি লোকসভা কেন্দ্রের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ওই ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে আছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রও। কিন্তু সেই দিনের আগেই এদিন অর্থাৎ বৃহস্পতিবারত বহরমপুর থানার(Baharampur Police Station) আইসিকে(IC) সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর এই আইসির বিরুদ্ধে কমিশনের কাছে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল কংগ্রেস(INC)। সেই অভিযোগের জেরেই নাকি সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভুললে চলবে না এই বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হয়েছেন ‘বিজেপি বান্ধব’ অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে এদিন বর্ধমান শহরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ(Dilip Ghosh) বর্ধমান টাউন থানার(Burdwan Town PS) আইসি-কে উদ্দেশ্য করে তাঁর প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিলেও এখনও কমিশন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি।

বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের বড়নীলপুর মোড় থেকে বটতলা প্রাতঃভ্রমণে যান তিনি। জনসংযোগ করেন এবং জবাব দেন নানা প্রশ্নের। তারপরই বর্ধমান থানার আইসিকে উদ্দেশ্য করে বেলাগাম মন্তব্য করেন দিলীপ ঘোষ। যা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। এদিন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দিলীপকে বলতে শোনা গিয়েছে, ‘‌আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি। কি করে সারাজীবন চাকরি করে। আইসিকে রাস্তার আটকাবো। লোক দিয়ে ওর গাড়ি আটকাবো। ওকে বের করে ওর কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনও। বাপের জন্মে দেখেনি তো। ভেবেছে বালি চোর, গরু চোরগুলির মতো নেতা। রোজ থানা, বিডিও, ডিএম অফিস ঘেরাও করব। আর কিছু করব না। শেষের দিকে ওর দম বন্ধ করে দেব। কেমন করে চামচাগিরি করে দেখব। রাস্তায় যেন না বেরোয় আইসি। রাস্তায় বেরলে দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব। পারলে আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করুক ইলেকশন কমিশনের কাছে। তারপরে আইসি ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে। দিলীপ ঘোষ ৫ বছর থাকবে। রাস্তায় জুতোপেটা করব। আর করেছি, মুখে বলি না। ওরা ভেবেছে আমি ভদ্র আছি বলে ওরা যা ইচ্ছা করে নেবে।’ দিলীপের এই কটুক্তির পরে ‘বিজেপি বান্ধব’ নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে সেটাই দেখার।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা