কলকাতা-মুম্বই ম্যাচ কমে ১৬ ওভারের, টসে জিতে ফিল্ডিং নিলেন হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বৃষ্টির বাধা কাটিয়ে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। রাত নয়টা নাগাদ টস হয়েছে। টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তবে বৃষ্টির বাধা কাটিয়ে ম্যাচ শুরু করা সম্ভব হলেও পুরো ২০ ওভার করে খেলা হবে না। বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় ২০ ওভারের ম্যাচ কমিয়ে ১৬ ওভারের করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাসে জানানো হয়েছিল, শনিবার বিকেলের দিকে ঝড়-বৃষ্টি আছড়ে পড়বে শহরে। বিকেলের পরেই শুরু হয় বৃষ্টি। ফলে কোনও ঝুঁকি না নিয়ে ইডেন গার্ডেন্সের পিচ দেখে দেন সিএবি কর্তারা। সন্ধের পর বৃষ্টি খানিকটা বেড়ে যায়। ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। এমনকি ম্যাচও শুরু করা যায়নি। ফলে বৃষ্টি মাথায় নিয়ে এদিন যারা ইডেনে হাজির হয়েছিলেন সেই দর্শকদের চোখুমুখেও হতাশার ছাপ ফুটে উঠেছিল। আদৌ ম্যাচ হবে কিনা, তা নিয়েও সংশয়ে পড়ে যান তাঁরা।

রাত আটটা নাগাদ বৃষ্টি কমায় সিএবি কর্মীরা যুদ্ধকালীন ত‍ৎপরতায় মাঠের জল সরানোর কাজে নেমে পড়েন। জল সরানোর কাজ সম্পূর্ণ হওয়ার পরেই মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। রাত নয়টা নাগাদ টস হয়। বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমিয়ে ১৬ ওভারের করা হয়েছে। পাশাপাশি দুই দলের খেলার মাঝে বিরতির সময়ও কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। ফের যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে লাকওয়ার্থ-লুইস নিয়ম মেনে খেলার ফল নির্ধারিত হতে পারে।  

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের