চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও বিলাসবহুল গাড়ি কিনলেন রণবীর-আলিয়া, দাম শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি: পতি-পত্নী দুজনেই প্রতিষ্ঠিত। একজন তো গ্লোবাল স্টার। দু-হাত দিয়ে রোজগার করছেন তারকা দম্পতি।স্বামী বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। তাঁর স্ত্রী আলিয়া ভাট। বর্তমানে যিনি একাধিক আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর রণবীরও বর্তমানে একাধিক বড় বাজেটের ছবির কাজে হাত দিয়েছেন। সুতরাং ধন-সম্পত্তিতে একেবারে ফুলে ফেঁপে উঠছেন তারকা দম্পতি। মুম্বইতে মেয়ে রাহার নামেও বিলাস বহুল বাড়ি তৈরি করছেন রণবীর-আলিয়া। এছাড়াও তাঁদের গাড়ির কালেকশনও দিন দিন বাড়ছে।

গতকালই অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানে আনন্দ করে দেশে ফিরেছেন রণবীর এবং আলিয়া ভাট। আর সেখান থেকে ফিরেই আবারও একটি বিলাসবহুল গাড়ি কিনলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। মাস কয়েক আগে রণবীর ৩ কোটির একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। এবার যৌথভাবে ৮ কোটি মূল্যের গাড়ি কিনলেন। রণবীর-আলিয়া প্রায়শই একে অপরকে দামি উপহার দিতে থাকেন। যদি মিডিয়া রিপোর্ট বলছে, আলিয়া এবং রণবীর বিলাসবহুল গাড়িটি দুমাস আগেই কিনেছেন। বলিউডে তার অভিনয় এবং সৌন্দর্যের অধিকারী আলিয়া ভাট গত কয়েক বছরে বলিউডে অনেক হিট ছবির অংশ হয়েছেন। তার স্বামী রণবীর কাপুরও ‘Animal’র মতো হিট ছবিতে কাজ করেছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া এবং রণবীর তাদের সাফল্য উদযাপন করতে নিজেদের গাড়ি উপহার দিয়েছেন। সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন আলিয়া ও রণবীর। তিনি অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং ক্রুজ পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ফেরার সময় তিনি নিজেদের নতুন গাড়ি করেই বাস্তুতে নিজের বাড়িতে পৌঁছান। রণবীর কাপুর এবং আলিয়া ভাট নতুন বিলাসবহুল গাড়িটির দাম ৭ থেকে ৮ কোটি টাকা।

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ