চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলি হামলায় নিহত  জাতিসংঘের ১৯৫ কর্মী

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। গাজায় ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন  ত্রাণকাজে নিয়োজিত জাতিসংঘের মানবিক সংস্থার কর্মীরাও। গত ৭ অক্টোবর থেকে  প্রায় ১৯৫  জন কর্মী প্রাণ হারান।

এই ঘটনা প্রসঙ্গে জাতিসংঘের মানবিক সংস্থা  অর্থাৎ UNRWA জানিয়েছে, ‘প্রাণহানি সত্ত্বেও গাজার পরিবারগুলোকে সহায়তা প্রদান ও ত্রাণ সরবরাহ করতে আমাদের সহকর্মীরা কাজ করে যাবেন।‘ জানা গিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থার কর্মী ছাড়াও সংস্থাটি পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে ইজরায়েলের হামলায়  ৪৯৭ জন বাস্তুচ্যুত ফিলিস্তিন নিহত হয়েছেন। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার দিনেও গাজায় হামলা চালায় ইজরায়েল । আর তাতে প্রাণ হারিয়েছেন ১০ জন । 

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩৮  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। বর্তমানে গাজায় লাগাতার হামলা নিয়ে সরব হয়েছে বিশ্বের বহু দেশ। তবে কবে কমবে গাজায়  এই প্রাণহানি হামলা তা সেটাই এখন দেখার বিষয়। 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ