দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেজরির জামিনের বিরোধিতা করে ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি

নিজস্ব প্রতিনিধিঃ  আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালত। এরপরে শুক্রবার সকালে কেজরির জামিনের বিরোধিতা করে  হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেই আবেদন দিল্লির আদালত গ্রহণ করেছে কিনা তা এখন জানা যায়নি।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে তিহাড় জেলে ঠাঁই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে দলীয় প্রার্থীদের হয়ে যাতে প্রচার চালাতে পারেন তার জন্য কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ২ জুন তাঁকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং নিম্ন আদালতে নিয়মিত জামিনের আর্জি জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। তার পর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন।

দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালতে নিয়মিত জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালকে জামিন দেন। রায়ের উপরে ৪৮ ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিলেন ইডির আইনজীবী। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। এরপরেই শুক্রবার সকালে ফের হাইকোর্টের দ্বারস্থ হল ইডি।

Published by:

Share Link:

More Releted News:

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ