গাজায় চিকিৎসা কেন্দ্রে ইজরায়েলি হামলায় নিহত ১ ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি ক্লিনিকে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল। এই হামলায় গাজার এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা নিহত হয়েছেন।নিহত কর্মকর্তার নাম হানি আল-জাফরাভি তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের দারাজ ক্লিনিকে ইজরায়েলের গোলাবর্ষণে উপত্যকাটির অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক হানি আল-জাফরাভি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গাজার স্বাস্থ্যকর্মীদেরকেও হামলার শিকার হতে হয়। তাঁদেরও লক্ষ্যবস্তু করেছে ইজরায়েল। তবুও তা স্বত্তেও তাঁরা তাঁদের মানবিক দায়িত্ব পালন করবে। এই অবস্থায় গাজার মানুষদের পাশে দাঁড়াবে। চিকিৎসার বিষয়ে যতটুকু সাহায্য করার সাধ্য আছে ততটুকু সাহায্য তাঁরা করবে। এই দুঃসময়ে মানবিক দায়িত্ব পালন করার প্রতি তাঁরা প্রতিজ্ঞবদ্ধ।

অন্যদিকে গাজায় টানা হামলা চালাচ্ছে ইজরায়েল। প্রায় প্রতিদিনই হামলা চলছে। রবিবার( ২৩ই জুন) ও গাজা উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী।রবিবারের এই হামলায় সেখানে অন্তত ৮ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গাজা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও ৮৬ হাজার ৩২ জন মানুষ আহত হয়েছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় ৪৭ জন নিহত ও আরও ১২১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। যদিও সঠিক তথ্য তাঁদের কাছে নেই কারণ উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছে না। এখনও বহু মানুষ নিঁখোজ রয়েছে।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়