সীমান্ত ইস্যু নিয়ে কমলাকে তীব্র কটাক্ষ ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কমলার পর এবার পাল্টা জবাব দিলেন ট্রাম্পও।বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যু নিয়ে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র কটাক্ষ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।বুধবার(২৪ জুলাই)যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।সেখানেই কমলাকে (বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট)নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প।

তিনি কমলাকে ‘উগ্র বাম পাগল’ বলে নিশানা করেছেন।কমলাকে উদ্দেশ করে তিনি জানিয়েছেন,‘একজন উগ্র বাম পাগল, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবে। কিন্তু তাঁরা (রিপাবলিকান পার্টি) তা হতে দেবে না।’ শুধু তাই নয়, বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যু তুলে কমলাকে নিশানা করেন ট্রাম্প। বলেন, ‘অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত।’

ট্রাম্প জানান, কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন।এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে। তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেবেন।এখানেই শেষ নয়, ট্রাম্প আরও জানান, অষ্টম ও নবম মাসেও গর্ভপাতকে সমর্থন করে কমলা। তিনি শিশুহত্যার পক্ষে সমর্থন করেন।

অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন কমলা হ্যারিস।প্রথম সমাবেশেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেছিলেন তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, কমলা বলেন, ‘আপনারা কি স্বাধীন, সহানুভূতিশীল ও আইনের শাসনের দেশে থাকতে চান, নাকি বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণার দেশে?’

সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট নির্বাচন। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করেছেন রাজনৈতিক শিবিরগুলো। কখনো কমলা কখনো ট্রাম্প একে অপরকে নিশানা করতে ছাড়ছেন না।তবে বিশ্লেষকদের মতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন কমলা।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের