আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘২৪ ঘণ্টায় জেল মুক্তি হবে কেজরির’, কী বললেন মণীশ সিসোদিয়া?  

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি মুক্তি  পায়। আর এবার জেলমুক্তি ২৪ ঘন্টা কাটতে না কাটতে একাধিক ইস্যু নিয়ে  সরব হলেন সিসোদিয়া। শনিবার তিনি কেজরিওয়ালের জেলবন্দি প্রসঙ্গে বলেন, ‘সবাই  যদি একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন  তাহলে ২৪ ঘণ্টার মধ্যে জেল থেকে বেরিয়ে আসবেন দিল্লির মুখ্যমন্ত্রী।‘  

অন্যদিকে শনিবার বিজেপিকে নিশানা করেছেন মণীশ সিসোদিয়া। বলেন, ‘এঁরা সংবিধানের থেকে বেশি শক্তিশালী নয়। তাই প্রত্যেক ব্যক্তি যদি এই ‘একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে লড়াই করতে হবে । কারণ, এনারা শুধু মন্ত্রীদের জেলে পাচ্ছেন না। সঙ্গে সাধারণ মানুষদেরও বিপাকে ফেলছে।‘

দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সদর দফতরে থেকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন,’ কেজরিওয়ালের বদনাম করার জন্য একাজ করা হচ্ছে। ইডি এবং সিবিআইয়ের কাছে এমন কোন প্রমাণ নেই যাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা ছড়াতে পারবে।‘ বলা বাহুল্য, কেজরি জেলবন্দি নিয়ে শুধু আপ নয় সরব হয়েছে বিরোধী শিবিরের একাংশ।  বিজেপিকে কটাক্ষ করে সিসোদিয়া দাবি করেছেন, ‘নিজেদের বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করা গেরুয়া শিবির। কিন্তু কোন রাজ্যের কাছে প্রমাণ নেই যে তারা ভাল কাজ করেছে।‘  

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ