দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর্যটকদের জন্য দরজা খুলবে কিম জং উনের দেশ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া অনেকেরই স্বপ্নের দেশ। একবারের জন্য হলেও ঘুরতে চান বহু ভ্রমণপ্রেমীরা তবে তাঁদের জন্য সুখবর। বন্ধ থাকা সীমান্ত পর্যটকদের জন্য খুলে দিচ্ছে উত্তর কোরিয়া। আর বেশি দেরি নয়। খুব শ্রীঘ্রই খুলে দেওয়া হবে সীমান্ত। জানা গিয়েছে, বিদেশি পর্যটকেরা আগামী ডিসেম্বর থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সামজিয়ন শহরে ভ্রমণে যেতে পারবেন।

ভ্রমণ কোম্পানিগুলো বুধবার(১৪ আগস্ট) জানিয়েছে,দেশটির বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে তারা আশা করছে। তবে আপাতত এখন শুধু দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সামজিয়ন শহরেই ভ্রমণ করতে পারবে পর্যটকেরা।

চিনের একটি ট্যুরস নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা তাদের স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিশ্চিত করেছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকেরা যেতে পারবেন। তবে পরবর্তীকালে উত্তর কোরিয়ার বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

২০২০ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য উত্তর কোরিয়ার দরজা পুরোপুরি খোলা ছিল না। এবার কিছুটা হলেও খুলতে চলেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া-চিন সীমান্তের কাছের একটি শহর হল সামজিয়ন। ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, একটি স্কি রিসোর্ট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসার সাহায্যে এলাকাটি সাজানো হয়েছে। একটি পাহাড়ি শহরের মডেলে নির্মাণ করা হয়েছে এলাকাটি।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ