আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি কর কাণ্ডের মাঝে ফের হেনস্থার মুখে মহিলা চিকিৎসক

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের মাঝে ফের দেশে হেনস্থার শিকার হলেন মহিলা চিকিৎসক। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির হাসপাতালে। সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে পড়তে হয়  হেনস্থার মুখে। এই ঘটনার খবর পেয়েই তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত গ্রেফতার হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত হলেন গুরপ্রীত সিং নামের এক যুবক । পুলিশ জানিয়েছে, রাত ১২.৪৫ নাগাদ সিং এক রোগীকে নিয়ে হাসপাতালে যান  গুরপ্রীত। সেখানে গিয়েই জানালার কাচ ভেঙে মহিলা চিকিৎসককে  গালিগালাজ করে। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে হট্টগোল। হাসপাতালের চিকিৎসক এবং প্যারামেডিকরা তাদের কাজ স্থগিত করে দেয়। এরপর পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফৌজদারি আইনের ধারায় দায়ের হয়েছে মামলা। এরপরেই চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। তবে কী কারণে হাসপাতালের মধ্যে হামলা চালায় অভিযুক্ত তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সরব হয়েছেন হাজার হাজার মানুষ। চিকিৎসকেরা ডেকেছে কর্মবিরতি। ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই আবহে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে উঠে আসছে একের পর এক নারী নির্যাতনের খবর। ছোট থেকে বড় সকল মহিলাকে পড়তে হচ্ছে ধর্ষণের কবলে। আর তাতে প্রশ্ন উঠছে দেশে নারীরা কেন সুরক্ষিত নয় ? কবে মিলবে সুরাহা সেটাই এখন মূল প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ