লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫, সন্দেহের তীর জাপানি সংস্থার দিকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘রহস্যময়’ পেজার বিস্ফোরণের পরে বুধবার পর পর ওয়্যারলেস রেডিও সেট (ওয়াকিটকি) বিস্ফোরণে রক্তে ভেসেছিল লেবাননের মাটি। ওই বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন পাঁচশোর বেশি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরের পাশাপাশি রাজধানী বেইরুতের লাগোয়া বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহের সদস্যদের কাছে থাকা ওয়াকিটকি সেটে বিস্ফোরণ বিস্ফোরিত  ওয়্যারলেস রেডিও সেটগুলিও পাঁচ মাস আগে কিনেছিল জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। জাপানি সংস্থা আইসিওএম থেকে ওই সেট কেনা হয়। সংস্থাটি রেডিও ওয়্যারলেস সেট ও ফোন উ‍ৎপাদন করে। যদিও অভিযুক্ত জাপানি সংস্থার তরফে দাবি করা হয়েছে, ‘লেবাননে যে ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটেছে আইসি-ভি৮২ মডেলের উ‍ৎপাদন ২০১৪ সালেই বন্ধ হয়ে গিয়েছে।’ ফলে রহস্য আরও দানা বেঁধেছে। প্রশ্ন উঠেছে, তাহলে কী ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জাপানে কোনও ভুয়ো সংস্থা খুলে ওই ওয়াকিটকি সরবরাহ করেছিল?

উল্লেখ্য, গত পর পর পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৫ জন। রাজধানী বেইরুতের একটি শপিং মলে স্থানীয় সময় বিকেল পৌনে চারটে নাগাদ এক ব্যক্তির পকেটে থাকা পেজার হ্যান্ডসেট বিস্ফোরিত হয়। তীব্র শব্দে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন। তার পর থেকে একাধিক জনবহুল এলাকায় একের পর এক পেজার হ্যান্ডসেটে বিস্ফোরণ ঘটতে থাকে। ওই বিস্ফোরণে বেশ কয়েকশো মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায়, বিভিন্ন দোকানের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন বহু মানুষ। টানা এক ঘন্টার বেশি সময় ধরে সিরিয়ালি ওই বিস্ফোরণ চলার খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই লেবানন সরকারের তরফে নাগরিকদের সতর্ক করে দিয়ে পকেটে রাখা পেজার হ্যান্ডসেট ছুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। লেবাননের নিরাপত্তা বিভাগের দাবি, কয়েক মাস আগে তাইওয়ানের কাছ থেকে ৫ হাজার পেজার বা ‘বীপার’ কিনেছিল হিজবুল্লাহ, যার ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

 

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা