চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আড্ডায় সন্ধ্যাবেলায় বানিয়ে নিন ভুট্টা দিয়ে মুচমুচে এই পকোড়া

নিজস্ব প্রতিনিধি : সামনেই পুজো। এইসময় ব্যস্ততা তো রয়েছেই। বছর ঘুরে আসে বাঙালির প্রাণের দুর্গা পুজো। এই পুজো ঘিরেই তো যত আবেগ-আনন্দ। উমাকে বরন করে নেওয়ার সুখ টুকু তৃপ্তি ভরে উপভোগ করে ভক্তরা। এইসময় বাড়ির সকলে মিলে কীভাবে পুজো কাটাবেন প্ল্যান করছেন? এই আড্ডায় যদি কোন পার্টির আয়োজন করা হয় তবে রকমারি স্ন্যাকস বানাতেই হয়। তাই বলে হেঁশেলে সারাক্ষণ থাকলে আড্ডা দেওয়া হবে কী করে ? তাই মুশকিল আসান করতে এবার হেঁশেলেই বানিয়ে নিন ভুট্টার মুচমুচে পকোড়া। বেশি সময় লাগে না। কম সময়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। খেতেও খুব সুস্বাদু।

উপকরণ  : পরিমাণমত সেদ্ধ করা ভুট্টার দানা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা বাটা, লঙ্কাগুঁড়ো,ধনেপাতা কুচি, বেসন, কর্ন ফ্লাওয়ার, স্বাদমতো লবন ,পরিমাণ মতো তেল, মৌরি গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও চাট মশলা

প্রণালী : প্রথমে ভুট্টার দানা গুলিকে ছাড়িয়ে ভাল করে সেদ্ধ করে নিতে হবে। এরপর ভুট্টার দানা হাত দিয়ে মেখে ভাল করে চটকে নিন। খেয়াল রাখবেন কয়েকটি দানা যেন গোটা গোটাও থাকে। একটি বড় বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, লবন, ভাজা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা, লঙ্কাগুঁড়ো, ভুট্টার দানা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি মিশিয়ে আর পরিমাণ মতো জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন।

এবার কড়াইয়ে সাদা তেল গরম করুন। তার পর অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়ার আকারে গড়ে গরম তেলে ছাড়ুন। ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন এক এক করে।

এরপর শুকনো কাগজ বা কিচেন ন্যাপকিনে পকোড়া মুড়িয়ে রাখুন বেশ কিছু ক্ষণ। এতে পকোড়ার অতিরিক্ত তেল কাগজ শুষে নেবে। এবার উপর থেকে চাট মশলা ছড়িয়ে চাটনি বা সস কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন। মুচমুচে এই পাকোড়া সহযোগে সন্ধ্যের আড্ডা জমে হবে ক্ষীর।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ