National Medical College and Hospital-এ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

কলকাতার National Medical College and Hospital-এ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২। খোঁজ চলছে আরও ৪জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতার(Kolkata) বুকে সরকারি হাসপাতালে আবারও রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত চিকিৎসকেরা। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটেছে কলকাতার National Medical College and Hospital-এ। তবে এই ঘটনায় কঠোর পদক্ষেপ করতে বিন্দুমাত্র দেরী করেনি পুলিশ। থানায় FIR দায়ের হওয়ার পরে পরেই চিকিৎসকদের ওপর হামলার(Attack on Doctors) ঘটনায় জড়িত থাকার দায়ে ২জনকে গ্রেফতার(2 People Arrested) করেছে বানিয়াপুকুর থানার(Beniapukur PS) পুলিশ। যদিও হাসপাতালের চিকিৎসকদের একাংশের অভিযোগ, ঘটনার খবর পেয়ে পুলিশ এলেও তাঁরা কার্যত নিক্রিয় ছিল। এই ঘটনায় ফের আতঙ্কিত চিকিৎসক মহলের একটা বড় অংশ। নিরাপত্তার রীতিমত অভাব বোধ করছেন বলে জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন, দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চ থেকেই কর্মীদের বার্তা দেবেন মমতা

জানা গিয়েছে, এদিন ভোররাতে National Medical College and Hospital-এ গভীর ক্ষত নিয়ে এক মদ্যপ রোগী ও তার লোকজন এসে হাজির হয়েছিল। সেসময় জরুরি বিভাগের সার্জারি ওয়ার্ডে ছিলেন ৫ ইন্টার্ন চিকিৎসক। রোগীর হাতের ক্ষত পরীক্ষা করে তাঁরা জানান, অপারেশন করাতে হবে। তাতে রাজি হননি পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এখনই অপারেশন নয়, ব্যান্ডেজ বেঁধে দিতে হবে ক্ষতস্থানে। চিকিৎসকরা জানান, এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তা শুনে মেজাজ হারান পরিবারের সদস্যরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে শুরু হয় বাকবিতন্ডা। অভিযোগ, ডাক্তারদের উদ্দেশে অশ্রাব্য গালিগালাজের পর প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তাঁরা সকলে মদ্যপ ছিলেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তবে ততক্ষণে হাসপাতাল চত্বরে রীতিমতো অশান্তকর পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন, ‘সরকার সব সময়ে মানুষের পাশে আছে’, উত্তরকন্যা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

ঘটনার জেরে রোগীর পরিজনদের হাতে আক্রান্ত জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এই ঘটনার সময় পুলিশ আশেপাশে থাকলেও নিষ্ক্রিয় ছিল। সময়মতো পরিস্থিতি সামলানো হয়নি। আর তাতেই তাঁদের প্রশ্ন, পুলিশ থাকলেও যদিও এভাবে হেনস্তার মুখে পড়তে হয়, তাহলে লাভ কী? নিরাপত্তার অভাবে কাজে আপত্তি তুলছেন তাঁরা। ঘটনার পরে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। আরও ৪জনের খোঁজ চলছে। ফলে সবমিলিয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসদের নিরাপত্তা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হচ্ছে, বলাই বাহুল্য।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?