ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণীঝড় মিল্টন, থরহরি কম্প আমেরিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। শীঘ্রই বড় হারিকেনে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়টি। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে আমেরিকার ফ্লোরিডার উপকূলে এই হারিকেন আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে ফ্লোরিডার বাসিন্দাদের। তাঁদের প্রত্যেককেই নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে,রবিবার(৬ অক্টোবর)ভোরে ‘মিল্টন’ ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। পরবর্তীতে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হয়। ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে। সম্ভবত এটি ফ্লোরিডার জনবহুল টাম্পা বে এলাকার কাছে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিল্টন।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ইতিমধ্যেই বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।তবে ফ্লোরিডার উপকূল দিয়েই এটি স্থলভাগে উঠে আসবে।যেসব জায়গায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে সেইসব অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবরের মধ্যে বাসিন্দাদের বাধ্যতামূলকভালে সরিয়ে নেওয়া হচ্ছে।

পাশাপাশি তিনি বাসিন্দাদের উদ্দেশ্যে আরও জানিয়েছেন, সোমবার(৭ অক্টোবর) সম্ভবত মঙ্গলবার(৮ অক্টোবর)সারাদিন হারিকেন মোকাবিলার প্রস্তুতির সময় আছে। আপনাদের কোথায় নিরাপদে চলে যেতে হবে সে স্থান সম্পর্কে জেনে নিন। সেখানে আপনাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৪ হাজার ন্যাশনাল গার্ড সেনা ফ্লোরিডা ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনকে হারিকেন হেলেনের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ সরিয়ে নিতে সাহায্য করছে।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের