CPR দিয়ে সাপের প্রাণরক্ষা, অসাধ্যসাধন করে দেখালেন গুজরাটের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্ধমৃত একটি সাপের প্রাণ বাঁচালেন গুজরাটের(Gujrat News) এক সাহসী যুবক, তাও আবার CPR পদ্ধতি(CPR Method) অবলম্বন করে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি ঘটেছে গুজরাটের ভদদোরায়(Vadodara)। স্থানীয় বন্যপ্রাণ উদ্ধারকর্মী(Wildlife Rescuer) যশ তদবী এই অসাধ্যসাধন করে দেখিয়েছেন। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, এদিন তাঁদের হেল্পলাইন নম্বরে ফোন আসে এবং স্থানীয়দের তরফে জানানো হয় যে, একটি সাপ মৃত অবস্থায় পড়ে রয়েছে, তাকে যত শীঘ্র সম্ভব উদ্ধার করা হোক। ফোন পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যশ দেখেন, এক ফুট দৈর্ঘ্যের বিষহীন সরীসৃপটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতির নামে দুই যুবকের লালসার শিকার ডিভোর্সি মহিলা

খালি চোখে সাপটিকে দেখে মৃত মনে হলেও পরিবেশকর্মী যশের চোখ এড়ায়নি সাপটির মধ্যে লুকিয়ে থাকা প্রাণের স্পন্দন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সাপটিকে বাঁচিয়ে তোলা একেবারে অসম্ভব নয়। এরপর কোনওকিছু না ভেবে সাপটিকে হাতে তুলে নিয়ে তার মুখে মুখ রেখে CPR দিতে থাকেন যশ। প্রথম দুই বার চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি কিন্তু তৃতীয়বারের চেষ্টায় সাপটি সামান্য নড়েচড়ে ওঠে এবং এরপরই সবুজ সংকেত পেয়ে যান যশ। তাঁর অক্লান্ত প্রচেষ্টার ফলে প্রাণ ফিরে পায় সরীসৃপটি।

আরও পড়ুনঃ পর্দায় ফুটে উঠবে ‘বিশ্বসুন্দরী’ প্রিয়াঙ্কার ছেলেবেলা, অভিনেত্রীর চরিত্রে থাকছেন কে!

সোশ্যাল মিডিয়ায় যশের CPR দেওয়ার ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। প্রত্যেকেই কমেন্ট বক্সে বন্যপ্রাণ উদ্ধারকর্মীর ভূয়সী প্রসংশা করেছেন। সাপটি বর্তমানে অনেকটাই সুস্থ এবং তাকে বন দফতরের হাতে তুলে দেওয়ার হয়েছে। ঘটনার দৌলতে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হিরো বনে গিয়েছেন যশ তদবী। প্রসঙ্গত উল্লেখ্য, CPR বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে অধিকাংশ সময়ই সুস্থ করে তোলা সম্ভব। কেউ জ্ঞান হারালে, অথবা জলে ডুবে গেলে, কিংবা হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে তৎক্ষণাৎ CPR দেওয়া প্রয়োজন।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ