ঘূর্ণিঝড় ডানার সতর্কতায় শিয়ালদহ শাখায় রাত ৮ টা থেকে  বন্ধ লোকাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসছে ঘূর্ণিঝড় ডানা। তাই ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখেই লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে ডিভিশন । ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা  থেকে ২৫ অক্টোবর সকাল ১০ টা পর্যন্ত   শিয়ালদহ শাখা থেকে আর চলবে না কোন লোকাল ট্রেন। পাশাপাশি নামখানা বা হাসনাবাদ শাখা থেকে সন্ধ্যে সাতটার পর থেকে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুরীগামী একাধিক ট্রেন সহ মোট ১৯ টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ইস্ট কোস্ট রেলের তথ্য অনুযায়ী যে ট্রেন গুলি বাতিল করা হয়েছে সেগুলি হল কামাখ্যা – বেঙ্গালুরু এক্সপ্রেস, পাটনা এন্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা -পুরী স্পেশাল এক্সপ্রেস, ডিব্ৰুগড়- কন্যাকুমারী এক্সপ্রেস, বেঙ্গালুরু গৌহাটি এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ – মালদা টাউন স্পেশাল এক্সপ্রেস, মালদা টাউন সেকেন্দার স্পেশাল এক্সপ্রেস, পুরী – জয়নগর এক্সপ্রেস, পুরি – শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদহ- পুরী দুরন্ত এক্সপ্রেস, পাটনা- পুরী স্পেশাল এক্সপ্রেস, শিলচর সেকেন্দ্রাবাদ সুপার ফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু- মুজাফফরপুর এক্সপ্রেস, মালদা টাউন – দিঘা এক্সপ্রেস, দিঘা – মালদা টাউন এক্সপ্রেস, আসানসোল- হলদিয়া এক্সপ্রেস, হলদিয়া- আসানসোল এক্সপ্রেস ট্রেন গুলি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ডানার জেরে ট্রেনের পাশাপাশি বন্ধ হতে পারে মেট্রো পরিষেবা। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) সূত্রে জানা গেছে, আবহাওয়ার গতি প্রকৃতির ওপর নজর রেখে প্রয়োজন বোধে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা ও নামার পরিষেবা বন্ধ রাখা হতে পারে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?