গোটা গ্রাম দীপাবলিতে থাকে অন্ধকারে, ঘরে জ্বলে না উনুনও, কারণ জানলে গায়ে কাঁটা দেবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি। জোরকদমে চলেছে প্রদীপ জ্বালানোর প্রস্তুতি । কিন্তু দেশের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে সেখানে পালিত হয় না দীপাবলি। শুধু তাই নয় ওদিন ওই গ্রামের বাসিন্দারাও কেউ বাড়িতে কেউ খাবার রান্না করেন না। এমনই একটি গ্রাম হল হিমাচল প্রদেশের হামিরপুর জেলার সাম্মু গ্রাম। সেখানকার কোন মানুষই দীপাবলির জন্য কোন প্রস্তুতি নিচ্ছে না।

কিন্ত কেন ওই গ্রামে পালিত হয় না দীপাবলি? এই প্রসঙ্গে জানা গিয়েছে, লোকেদের মধ্যে বিশ্বাস রয়েছে যে ওইদিন কেউ দীপাবলি পালন করলে গ্রামে নেমে আসবে অভিশাপ। আবার কারুর অকালে মৃত্যু হতে পারে। সেইজন্য দীপাবলির দিন হামিরপুর গ্রামে পালিত হয় না দীপাবলি । স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘শত বছর ধরে গ্রামে দীপাবলি উদযাপন করা হয় না। কেউ দীপাবলি উদযাপনের চেষ্টা করলে গ্রামের কেউ মারা যায় বা বিপর্যয় ঘটে।  তাই গ্রামকে এই অভিশাপ থেকে মুক্ত করতে কয়েকবার হবন-যজ্ঞও করা হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ হয়।‘

ওই গ্রামকে কে অভিশাপ দিয়েছিল?

বহু বছর আগে দিওয়ালি উদযাপন করতে ওই গ্রামের এক মহিলা বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এরপর ওই মহিলা শোক সহ্য করতে না পেরে স্বামীসহ সতীদাহ হন। আর সেইসময় তিনি অভিশাপ দেন, এই গ্রামের লোকেরা কখনই দীপাবলি উৎসব পালন করতে পারবে না। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই গ্রামে কেউ দীপাবলি উদযাপন করেনি।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ