চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাণ্ডুয়াতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রচনা, কী চাইলেন মায়ের কাছে?

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে অভিষেক করেই এক্কেবারে ছক্কা হাঁকাচ্ছেন বাংলার দিদি নং ১-রচনা বন্দোপাধ্যায়। অভিনয়ের পরে রাজনীতিতেও যে তিনি পরিপক্ক, সেটাও প্রতি মুহূর্তে বোঝাচ্ছেন অভিনেত্রী। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে হুগলির সাংসদ হয়েছেন অভিনেত্রী। এরপর থেকেই হুগলি তাঁর রীতিমতো ঘর-বাড়ি হয়ে উঠেছে। যদিও প্রচারে কোনরকম ফাঁক রাখেননি অভিনেত্রী। হুগলিবাসীদের কাছে এখন তিনি প্রিয়। হুগলির ব্রেকফাস্ট থেকে মিষ্টি দই, ঘুগনি মুড়ি, জলভরা সন্দেশ সবটাই এখন রচনার ফেভারিট খাবার। যাই হোক, সদ্য কালী পুজো শেষ হয়েছে। ওদিকে কালী পুজো শেষ হতেই গঙ্গার ওপারে শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। মুলত হুগলির চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, পাণ্ডুয়া, চুঁচুড়া-সহ একাধিক জায়গায় জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। সুতরাং এবার ভোটে জিতে সাপে বর হয়েছে অভিনেত্রীর।

একাধারে হুগলির সাংসদ তিনি, অন্যদিকে হুগলির পুজো দেখবেন মন ভরে, এছাড়া  পুজোতে যাতে কোনও ফাঁক না থাকে, সবটাই নজরে রেখেছেন রচনা বন্দোপাধ্যায়ের। পাশাপাশি পুজোর উদ্বোধনের জন্যেও ডাক পাচ্ছেন। মঙ্গলবার হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে এসে অভিনেত্রী জানিয়েছেন যে, ভোট প্রচারের জন্যে চন্দননগর এলেও কোনও দিন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখা হয়নি তাঁর। তাই এবারে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখবেন তিনি। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকাটা হবে না তাঁর। কারণটা দিদি নম্বর ওয়ানের শুটিং, তাই ঠাকুর দেখে চলে যাবেন সাংসদ অভিনেত্রী। তিনি আরও বলেন, “আজকে এসে আমি খুব আনন্দ পেলাম। আমি শুধু সংসদ না আমি জনগণের পাশে থাকতে চাই। তাই আমি যতটা পারবো পাশে থাকব। সঞ্জয় ঘোষের পুজোয় আসতে পেরে খুব ভালো লাগছে।সঞ্জয় ঘোষ আমাদের বলেছে, এই পুজোতে কম করে ৪০ হাজার লোককে খাওয়ানো হয়। চার হাজার লোককে বস্ত্র বিতরণ করানো হয়। এ সব শুনে আমি আপ্লুত।”

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রী অসুস্থ। তাই নিজের সমস্ত শুটিং স্থগিত করেছেন তিনি। জ্বর হয়েছিল তাঁর। তাই পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে তাঁর যাওয়ার কথা থাকলেও শরীর খারাপ থাকায় যেতে পারেননি। তবে একটু সুস্থ হতেই জগদ্ধাত্রী পুজোতে হুগলিতে চলে গিয়েছেন অভিনেত্রী। পান্ডুয়ার ঠাকুর উদ্বোধন করে ছেলে যাতে পরীক্ষায় ভালমত পাশ করে সেই প্রার্থনাও করেছেন তিনি। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন। তাই ছেলে যাতে ভালমতো পাশ করে সেই প্রার্থনাই করলেন অভিনেত্রী। পাশাপাশি হুগলীর মানুষদের ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা অভিনেত্রীকে ভোট জিতিয়েছেন, এবং তাঁর উপর ভরসা রেখেছেন।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ