দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসডিএম-এর গাড়ির বনেটে যুবতীর অশ্লীল নাচ, ফের বিতর্কের মুখে প্রশাসন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সবরকমভাবে চেষ্টা করেও উত্তরপ্রদেশের প্রশাসন যেন দিনদিন নিজেদের ভাবমূর্তি রক্ষায় অক্ষম হয়ে পড়ছে। প্রকাশ্য রাস্তায় মূত্র বিসর্জনের কারণে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আগ্রার এক পুলিশ কনস্টেবল। আবার অন্যদিকে এসডিএম(Sub Divisional Magistrate)-এর গাড়ির বনেটে উঠে ভোজপুরি গানে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে নাচতে দেখা গেল এক যুবতীকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার(Viral Video) পরই ফের বিতর্কের মুখে পড়েছে উত্তরপ্রদেশের পুলিশ এবং প্রশাসন। এই ঘটনাকে ‘কুরুচিপূর্ণ’ তকমা দিতেও ছাড়েননি নেটিজেনরা।

আরও পড়ুনঃ বাংলাদেশের বিপক্ষে নয়া নজির, শচীন-কোহলিদের পিছনে ফেললেন ‘আফগানি’ গুরবাজ

জানা গিয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওটি উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার শাহজাহানপুর থানা এলাকার তাদৌল গ্রামের। ভিডিওতে দেখা যাচ্ছে এসডিএম-এর সাদা গাড়িটি, যার সামনে জ্বলজ্বলে অক্ষরে লেখা উত্তর প্রদেশ সরকার(Uttar Pradesh Government)। গাড়িটির বনেটের উপর খোলামেলা পোশাকে নাচতে ব্যস্ত এক যুবতী। পোশাকের কারণে সুগভীর নাভি সহ দৃশ্যমান হয়েছে ওই যুবতীর একাধিক স্পর্শকাতর অঙ্গ। যুবতী নেচে চলেছেন ভোজপুরি গানে। সঙ্গে অনবরত চলছে অশ্লীল অঙ্গভঙ্গি। এরপর যুবতীকে সঙ্গ দিতে আরেকটি যুবকও উঠে পড়েন গাড়ির বনেটে। এভাবেই চলতে থাকে রাতের নাচের আসর।

আরও পড়ুনঃ ৪০০০ টাকা সস্তায় মিলছে Motorola-র ওয়াটারপ্রুফ এই 5G ফোন, নয়া দাম কত জানেন!

সরকারি গাড়ির উপর উৎশৃঙ্খল আচরণের কারণে প্রশ্নের মুখের পড়েছেন ওই এসডিএম। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ায় কেউ কেউ এহেন পরিবেশে গাড়িটির উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন, আবার অনেকে একে এসডিএমের গাফিলতি বলেও উল্লেখ বলছেন। এটি সরকারি সম্পত্তি অপব্যবহারের আরেকটি নমুনা বলেও উল্লেখ করেছেন জনৈক নেটিজেনরা। ইতিমধ্যেই ঝাঁসি পুলিশের ভারপ্রাপ্ত শাহজাহানপুর পরিদর্শককে ভিডিওটি পরীক্ষা করে এই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুরুচিকর এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তাও খতিয়ে দেখা হবে।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ