কক্সবাজারে মহিলা পর্যটককে গণধর্ষণের ঘটনার ৫ দিন বাদেও অধরা মূলপাণ্ডারা

ধর্ষণকাণ্ডের মূলপাণ্ডা আশিকুর রহমান, ইসরাফিল খোদা জয় এখনও অধরা থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ঘটনার পাঁচ দিন বাদেও সৈকত শহরে বেড়াতে আসা মহিলা পর্যটককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূলপাণ্ডাদের নাগাল পায়নি পুলিশ। তবে নির্যাতিতা গৃহবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ রবিবার আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার মূলপাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চট্রগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ মুসলিম।

গত বুধবার স্বামী ও শিশু সন্তানকে নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছিলেন ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা এক গৃহবধূ। অভিযোগ, স্বামী ও শিশুসন্তানকে অপহরণ করে খুনের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে এলাকার কুখ্যাত দুষ্কৃতী আশিকুর রহমান ও তার সঙ্গীরা। গণধর্ষণের ঘটনায় সহযোগিতা করে স্থানীয় একটি অতিথিশালার ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটেন। খবর পেয়ে রাতে গিয়ে অতিথিশালা থেকে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করেন র‍্যাবের সদস্যরা। ওই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই দেশের অন্যতম পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

গণধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে আসরে নেমেছিলেন কক্সবাজারের পুলিশ সুপার ও তাঁর স্যাঙাতরা। গণধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে নির্যাতিতা গৃহবধূর চরিত্র নিয়েই প্রশ্ন তোলা হয়। তাতে উল্টোফল হয়। দেশজুড়ে সমালোচনার ঝর বয়ে যায়। শেষ পর্যন্ত চাপে পড়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। প্রথমে অতিথিশালার ম্যানেজারকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে শনিবার রাতে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। এ নিয়ে গণধর্ষণের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হল। যদিও ধর্ষণকাণ্ডের মূলপাণ্ডা আশিকুর রহমান, ইসরাফিল খোদা জয় এখনও অধরা। ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে।

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র