আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুদের কীর্তি, অঙ্ক শিখতে সোজা ফোন পুলিশের হেল্পলাইন নম্বরে

আন্তর্জাতিক ডেস্ক : কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য আমেরিকা একটি নতুন হেল্প লাইন নম্বর চালু করেছে।নাগরিকদের নিরাপত্তা ও সেবার স্বার্থেই আমেরিকার এই পদক্ষেপ নিয়েছে। বিপদে পড়লে বাসিন্দারা ‘৯১১’ জরুরি পরিষেবা নম্বরে ফোন করে।তখনই সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মীরা। কিন্তু যদি কোন উদ্ধারকর্মীকে অঙ্কে সাহায্য করতে হয় তবে অবাক হওয়ার মতই বিষয়। সাহায্যের নাম করে হোমওয়ার্ক করিয়ে নিয়েছে এক বালক।

স্কুল থেকে ওই খুদে বালক’কে গণিত সাবজেক্টের হোমওয়ার্ক করতে দেওয়া হয়েছিল। তবে বাড়িতে বসে একা একা অনুশীলন করতে পারছিলেন না খুদে বালকটি। তাঁর সাহায্যের প্রয়োজন ছিল। তাই একপ্রকার ‘নিরুপায়’ হয়ে সে ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চায়। তবে ফোন করে সাহায্য পেয়েছে এই বালকটি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।ছোট্ট বালকটির ফোনে সাড়া দিয়েছিল শাওয়ানো কাউন্টি শেরিফের কার্যালয়। সেই কার্যালয় থেকে একজন ডেপুটিকেও অঙ্কে সাহায্য করার জন্য পাঠানো হয়।

শেরিফ কার্যালয় থেকে সামাজিক মাধ্যমে মজার এই কাণ্ডের কথা জানানো হয়েছে।সেখানে বলা হয়, , ‘আমাদের একজন ডিসপ্যাচার (যিনি ৯১১ এ ফোন কলে সাড়া দেন) একটি ফোন রিসিভ করেন। অপর প্রান্ত থেকে ১০ বছরের বালকের ভয়েস ভেসে আসে। অঙ্ক করতে সাহায্য প্রয়োজন বলে জানায় সেই বালকটি। ওই বালকের ফোনটি ধরেছিলেন ডিসপ্যাচার কিম ক্রাউস। তিনি বালককে বোঝানোর চেষ্টা করেন, বাড়ির পড়াতে সাহায্যের জন্য এটা সঠিক নম্বর নয়। এর জন্য তাঁর অভিভাবক বা শিক্ষকের প্রয়োজন। কিন্তু কিছুতেই এইকথা মানতে রাজী হয় না বালকটি।’

এই ঘটনা নিয়ে কাউন্টি শেরিফ জর্জ লেঞ্জনার জানান তাঁর(ডিসপ্যাচার) হাতে কিছু সময় ছিল। তাই তিনি বলেন, ‘ কি জন্য ফোন করেছো ? আমি কি তোমাকে কোন বিষয়ে সাহায্য করতে পারি?’ তখন বালকটি তাঁর হোমওয়ার্ক করার সমস্যার কথা জানান।  

আরও পড়ুন : আজব কাণ্ড, কাপড় নয়, এবার মানুষ ধোয়ার মেশিন বের করল জাপান

বাধ্য হয়ে ডিসপ্যাচার জটিল অঙ্কের সমাধান করতে একজন সহকর্মীতে পাঠান। ডেপুটি শেরিফ চেজ ম্যাসন তখন সেই এলাকাতেই ছিলেন এবং তিনি গণিতের সমস্যাটি দেখতে রাজি হন।ম্যাসনের নিজেরও ওই বালকের বয়সী একজন ছেলে রয়েছে। তিনি বালকের সঙ্গে বসে গণিতের সমস্যাটি সমাধান করেন। অবশেষে খুশি হয় সেই খুদে বালক।

Published by:

Share Link:

More Releted News:

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ