আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনের আগেই জানুন কেক তৈরির এই ৫ টোটকা

নিজস্ব প্রতিনিধি : বড়দিন আসতে আর বেশি দেরি নেই। এদিকে গেরস্ত বাড়ির রান্নাঘর থেকেই কেকের সুগন্ধে ম-ম করতে শুরু করেছে গোটা পাড়া। আপনিও কি বড়দিনে বাড়িতে কেক বানানোর পরিকল্পনা করছেন ? কেক খাইয়ে সকলকে তাক লাগিয়ে দিতে চান ! তবে এই টোটকা আপনার জন্য। জেনে রাখুন এই ৫ টোটকা। এই পদ্ধতিতে কেক বানালে সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে।

উপকরণ মেপে নিন : রান্নায় অনেক সময়ে আমরা উপকরণ গুলি চোখের আন্দাজে দিয়ে দিই। কিন্তু কেক বানানোর ক্ষেত্রে তা করলে চলবে না। বেক করার সময়ে রেসিপি মেনে একদম মেপে সব উপকরণ দিতে হবে। তবেই কেক হবে মাখনের মত তুলতুলে।

মাখনের সঠিক ব্যবহার : কেকের ক্ষেত্রে নরম মাখন ব্যবহার করা জরুরী। মনে রাখবেন, গলানো মাখন আর নরম মাখন কিন্তু এক নয়। ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়েভে মাখন গলিয়ে নিলে চলবে না। বরং বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় ধীরে ধীরে নরম করতে হবে। তবেই কেকের স্বাদ বাড়বে।

সঠিক পদ্ধতিতে বেক : বেকিং ট্রে তে কেকের গোলাটা দেওয়ার সময়ে খেয়াল রাখবেন যেন পাত্রে একটু জায়গা থাকে।এতে বেক করার সময়ে সহজেই কেক ফুল উঠতে পারে।

উপকরণ বেশি মেশাবেন না : কেকে উপকরণ মেশানোর সময় খুব বেশি মেশাবেন না। একটু হাওয়ার বুদবুদ থাকলে কেক নরম হবে বেশি। গোলা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ওভেনে দিন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

গরমে আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

গরমে পেট ঠান্ডা রাখবে টক-ঝাল লাউয়ের চাটনি, বাড়াবে খাবারের স্বাদ

ভাপা বা মালাইকারি নয়, গরমে বানান আম-কাসুন্দি দিয়ে চিংড়ির নতুন পদ

গরমে টক ঝাল মিষ্টির দারুণ স্বাদ, ঘরেই বানান কাঁচা আমের ভেলপুরি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ