আমি একজন সেকুলার হয়েই এই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: আমি একজন সেকুলার। ভারতবর্ষ আমার দেশ।আমি একজন সেকুলার হয়েই এই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বিজেপি কি কুৎসা এবং রটনা করল তার উত্তর আমি দেবো না। রবিবার চেতলায় একটি রক্ত দান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়া প্রসঙ্গে এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করলেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। সেই সঙ্গে মিডিয়ার একের পর এক প্রশ্নে কিছুটা মেজাজ হারালেন কলকাতা পুরসভার মেয়র। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ রবিবার সন্ধ্যায় বলেন, ফিরহাদ হাকিম শনিবার সংখ্যালঘু ছেলেমেয়ে ,ছাত্র-ছাত্রীদের আগামী দিন ভবিষ্যৎ জীবনের উন্নয়ন এবং তাদের উন্নতির বিষয়ে বলতে গিয়ে একটি শব্দ প্রয়োগ করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

কিন্তু মেয়র ফিরহাদ হাকিম একজন সেকুলার(Secular)। বিরোধীরা অযথা একে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করতে চাইছে। একই সঙ্গে কুনাল ঘোষ(Kunal Ghosh) ফিরহাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কোভিদ এবং প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ ২ হুমায়ুন কবীরদের সতর্ক করে বলেন, আপনারা কেউই এমন কোন মন্তব্য করবেন না যাতে বিরোধী দল সহ বিজেপি তাতে সুযোগ পায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শনিবার ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন আল্লাহর আশীর্বাদ থাকলে একদিন আজকের সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে।ফের জাতীয়তাবাদী সাম্প্রদায়িক মন্তব্য মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে উঠে আসে।সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শনিবার তিনি বলেন, জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি। গোটা দেশে ১৭ শতাংশ ।তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না। আমরা সংখ্যাগুরু হব।

কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম। কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না।আলিপুর ধনধান্য স্টেডিয়ামে এডুকেশনাল কনফারেন্স ফিরহাদ ৩০ অনুষ্ঠানে এসে কলকাতা পুরসভার মেয়র বলেন, আল্লাহ যদি চায় তাহলে ভারতবর্ষে আমরা একদিন মেজরিটি হব। পরে অনুষ্ঠানের শেষে আরজি কর কান্ড ও সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার যদি বিচার সঠিকভাবে পেতে হয় রাজনীতি না করে তাহলে যে সিট গঠন হয়েছিল। তাকে তদন্তভার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি তোলা উচিত।

আমি যারা অপরাধী তাদের সঙ্গে ব্যক্তিগত কোন শত্রুতা থেকে ফাঁসি চাই বলছি না। গলফ গ্রিনে কাটা মুন্ডু পাওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন, যে ধরনের অপরাধ করছি তাতেই অপরাধী যদি দেখে আরেকজনের হাসি হচ্ছে তবে সে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। তাই ফাঁসির দাবী জানাচ্ছি। তবে কোন ফ্লাটে বা শহরে একটি অপরাধ মানে এই নয় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সিবিআই এর চার্জশিট না দেওয়া প্রসঙ্গে এবং সন্দীপ ঘোষদের জামিন পেয়ে যাওয়ার বিষয়ে মেয়রের মন্তব্য এটা ওদের গালে সপাটে আঘাত।

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, জখম ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা