দার্জিলিঙে তুষারপাত! সাদা বরফে মোড়া ঘুম ও টাইগার হিল

প্রায় এক দশক পর পাহাড়ে তুষারপাত। খুশি পর্যটকেরা। সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে গোটা দার্জিলিং

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় এক দশক পর পাহাড়ে তুষারপাত। খুশি পর্যটকেরা। সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে গোটা দার্জিলিং। ঘুম  ও টাইগার হিল এলাকায় সাদা বরফের মেলা। দু’দিন আগেই সান্দাকফু ও চটকপুরে বরফ পড়েছিল। ফের ওই এলাকা গুলিতে তুষারপাত হওয়ায় বরফের সাদা চাদরে মুড়েছে শৈলশহর। খুশি পর্যটকেরা। মূলত পশ্চিমিঝঞ্ঝার জন্যই এই তুষারপাত হয়েছে শৈল্যশহরে। দক্ষিণবঙ্গে যখন ঘূর্ণাবর্ত ও পূবালি হাওয়ার দাপটে মেঘাচ্ছন্ন ও বৃষ্টির ভ্রূকুটি ঠিক তখনই উত্তরবঙ্গ কাঁপছে ঠাণ্ডায়। হু হু করে কমছে পারদ। দার্জিলিং-এ বুধবার তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। হাড় হিম করা ঠাণ্ডায় কাঁপছে গোটা শৈল্য শহর।

আর এই হাড় হিম করা ঠাণ্ডা ও বরফের চাদরে মোড়া দৃশ্য ক্যামেরাবন্দি করতে রাস্তায় নেমেছেন পর্যটকেরা। ঝিরিঝিরি তুষারপাতে কনকনে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা। সেলফি তোলা চলছে পুরোদমে। যা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে। বুধবার সকাল থেকেই বিশ্বের অন্যতম সূর্যোদয়ের স্থান টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। সূর্যোদয় দেখতে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন ঠিক তখনই সাদা বরফে মোড়া এলাকা দেখে মুগ্ধ পর্যটকেরা। পশ্চিমিঝঞ্ঝার জন্য ওই এলাকায় লাগাতার তুষারপাত চলছে। তাই সাদা বরফে ঢেকে গিয়েছে সর্বত্র।

টাইগার হিল ছাড়াও এদিন দার্জিলিং-এর জলাপাহাড়, ঘুমের বাতাসিয়া লুপেও তুষারপাত হয়। গত ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন দার্জিলিংয়ের সান্দাকফু, চটকপুর সহ বিভিন্ন জায়গায় অল্পবিস্তর তুষারপাত হয়েছিল। তারপর থেকেই পাহাড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। আর তা জমিয়ে উপভোগ করছেন পর্যটকেরা।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ