ধাপে ধাপে ভাঙছে নিমতলা শ্মশান, রক্ষার্থে বৈঠকে ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলী নদীর ভাঙনে ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়েছে নিমতলা শ্মশান ঘাট। তার সাথে ভেঙ্গে যাচ্ছে মায়ের ঘাটের পাম্পিং স্টেশন সংলগ্ন এলাকাও। দিন দিন পাড়ের ভাঙনের নিমতলা ও মায়ের ঘাটের তলার মাটি ধসে নদীর গর্ভে মিশে যাচ্ছে। বিপদের আভাস পেয়েই বন্দরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। 

বুধবার বৈঠকে মেয়র বলেন, ‘নিমতলা ও মায়ের ঘাট নিয়ে পোর্টের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁরা জানিয়েছেন খুব দ্রুত এই দুই ঘাটের আমূল সংস্কারের কাজ শুরু হবে। পোর্ট এই কাজের প্রজেক্ট ডিটেল রিপোর্ট তৈরি শুরু করেছে বলে আমাদের জানিয়েছে।’ এছাড়াও বৈঠকে পুর আধিকারিকদের সঙ্গে পোর্টে আধিকারিকদের আরও কয়েকটি বিষয়ে আলোচনায় উঠে এসেছে। যার মধ্যে রয়েছে, বন্দর এলাকার নিকাশি পথগুলিকে পলিমুক্ত করে নিকাশি ব্যবস্থাকে আরও সচল করা। পোর্টের আধিকারিকরা কলকাতা পুরসভাকে জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা পলি উত্তোলনের কাজ শুরু করবেন। এর পাশাপাশি  মিলেনিয়াম পার্কের লিজ় রিনিউ, পোর্ট তল্লাটে যাঁরা অস্থায়ী ভাবে বসবাস করছেন, তাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণ এবং মল্লিকঘাট ফুল বাজারের সংস্কার নিয়েও দু’পক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে পোর্টের কর্তারা উত্তরের বাগবাজার থেকে খিদিরপুর পর্যন্ত হুগলি নদীর দু’ধারের ঘাট সুন্দর করে সাজিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নিমতলা শ্মশানে বৈদ্যুত্যিক এবং কাঠের চুল্লিতে দাহ করতে শহর কলকাতা ছাড়াও কলকাতা লাগোয়া জেলা থেকেও অনেকে আসেন। ফলে গঙ্গার ভাঙনে নিমতলা শ্মশানের ক্ষতি হলে তার প্রভাব হবে মারত্মক। সেই সঙ্গে কলকাতার উত্তর থেকে দক্ষিণ–পূর্ব অংশের বেশ কিছু ওয়ার্ডে মায়ের ঘাট পাম্পিং স্টেশন থেকে জয়হিন্দ প্রকল্পের আওতায় জল সরবরাহ করা হয়। তাই মায়ের ঘাটও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হলে কলকাতার একটা বড় এলাকার মানুষ পানীয় জল নিয়ে সমস্যায় পড়বেন। এই বিষয়গুলিই দীর্ঘ দিন ধরে ভাবাচ্ছে পুরসভাকে। 

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, জখম ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা