দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনের পার্টিতে ডেকে নগ্ন করে, প্রস্রাব খাইয়ে দেদার মারধর, অপমানে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিনে নিমন্ত্রণ করে যুবকের ওপর দেদার নির্যাতন। সহ্য করতে না পেরে আত্মহত্যা করল যুবক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, আদিত্য নামে এক যুবককে জন্মদিনে নিমন্ত্রণ করে চলে নগ্ন করে মারধর। শুধু তাই নয় তাঁকে জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠেছে। আর এই হেনস্থা সহ্য করতে না পেরেই নিজেকে শেষ করে ফেললেন আদিত্য।

এই পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে নির্যাতিত যুবকের পরিবার। অভিযোগে জানান হয়েছে, গ্রামের একটি জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ পেয়েছিল আদিত্য। সেখানেই তাঁকে উলঙ্গ করে মারধর করা হয়েছিল। সেইসঙ্গে জোর করে আদিত্যকে প্রস্রাব খাওয়ানো হয়েছিল। মৃত্যুর আগে তাঁকে মারাত্মক হেনস্থা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

ওই যুবকের কাকা জানিয়েছেন, ‘গত ২০ ডিসেম্বর ঘটনাটি ঘটলেও আমরা পরদিন বিষয়টি জানতে পারি। আদিত্য গভীর রাতে বাড়িতে এসেছিল এবং পরের দিন সকালে উদ্ধার হয় তাঁর দেহ। আমরা অনেকবার পুলিশকে জানালেও তাঁরা বিষয়টি নিয়ে কর্ণপাত করেনি । অবশেষে পুলিশ তিন দিন পর অভিযোগটি গ্রহণ করেছেন। ‘ এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ ।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ