বাবুঘাটে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনের দায়িত্বে অতীন ঘোষ ও দেবাশীষ কুমার, ঘোষণা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমাদের গঙ্গাসাগর নিয়ে বৈঠক হয়েছে। আমাদের যেহুতু কলকাতা পৌর সংস্থার একটা পরিষেবা দিতে হয়, জল দেওয়া, জঞ্জাল পরিস্কার করা, ঘাটগুলোকে পরিষ্কার করা। আমাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কি কি কাজ রয়েছে। আগে ১২০ জন কাজ করত এখন ১৩০ জন কে দিতে হবে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে। রাস্তা খারাপ থাকলে সারানো হবে।। কে এম সি’র পক্ষ থেকে অতীন ঘোষ ও দেবাশীষ কুমার ক্যাম্পে থাকবেন।সুইমিং পুল যাদের রয়েছে তাদেরকে ১ লক্ষ টাকা দিতে হবে। আমি নিজেই একটা ক্লাব চালাই তার জন্য ২ লক্ষ টাকা ফিস দিই।’ মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের(Mayor Firhad Hakim)।

হিয়ারিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি বলেন যে ,প্রত্যেক মানুষের আত্মসম্মান আছে। যদি প্রমাণ থাকে তাহলে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারে।অনেক জায়গায় ব্যবসা বাড়ছে ফলে অনেক ক্ষেত্রে আবাসিক বাড়িকে কমার্শিয়াল বিল্ডিং করে দেওয়া হচ্ছে। এই ট্রেন্ডকে বন্ধ করে দিতে হবে। আমার যখন ধরছি তখন চেঞ্জ অফ ইউজ করে দিচ্ছি। এটা আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলব নজর রাখতে। আমাদের আইনে আছে ৪২ টি ব্যবসা করতে পারি। কিন্তু যার ফলে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিঘ্নিত না হয়। দমকল ঢুকতে পারবে না। তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি ছাদ কে ও ঘিরে দেওয়া হয়। তাহলে মানুষ কে উদ্ধার করা অসম্ভব হয়ে যাবে।মিল্লিনিয়াম পার্ক ৩ নিয়ে বন্দর বলেছে। তারাই রক্ষণাবেক্ষণ করবে। যেহুতু তাদের ফলক আছে। তাই তারা দিতে চাইছে না। আমরা গঙ্গা ধারে সবুজায়ন করব। একেবারে মল্লিক ঘাট পর্যন্ত হাঁটার জন্য গঙ্গা ধারকে সাজাবো। কিন্তু অনেক বার চিঠি দিয়েছি। তাদের কে বলেছি যে তারাই মেইনটেইন করবে।এটা ঠিক নয়। যে জঙ্গি সে মাদার্শা থাকতে পারে, বাড়িতেও থাকতে পারে। সমন্বয় ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। অনেকে বেআইনি ভাবে বর্ডার ক্রস করে কলকাতায় ঢুকে পড়ে। দেশের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা রাজনীতিক ভাবে বদনাম করা হচ্ছে। এই গুলো কে আরো পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত।

শচীন সিংহের অভিযোগ নিয়ে তিনি বলেন যে, জল বিভাগ এবং স্বাস্থ্য বিভাগকে বলেছি সেটা গিয়ে এফ আই আর করতে হবে। অনেক জায়গায় ডুপ্লিকেট জল বিক্রি করা হচ্ছে। এফ আই আর করার পরেই পুলিশ তদন্ত করে গ্রেফতার করে । সেটা দেখতে হবে।জি আর এ টাকা বছরে দুবার করে আসে। সেটা আমরা বিলি করে দি।
বিজেপি তো বিভাজনের রাজনীতি করে। মৌলবাদী জিনিস টা তো বাজে জিনিস সেটা যে ধর্ম হোক না। বিভাজন জিনিসটা খারাপ।হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর উত্তরে ফিরহাদ বলেন,সেটা মুখ্যমন্ত্রী নির্দেশে হয়েছে। তিনি নিশ্চয় সিদ্ধান্ত নিয়েছেন। এটা গুঞ্জন কি। মুখ্যমন্ত্রী(CM) সব পদ দিয়েছেন। তিনি যাকে দেবেন দেবেন। নিশ্চয় ওনার কিছু প্ল্যান আছে। আমি দলের একজন অনুগত সৈনিক। তিনি যা দায়িত্ব দেবেন আমি সেটা পালন করব।

মুখ্যমন্ত্রীর সন্দেশখালি(Sandeshkhali) সফর নিয়ে বলেন,তৃণমূলের কথায় হালকা আছে। সব জায়গায়ই তো তৃণমূল আছে।শুক্রবার কলকাতা পৌর সংস্থায় আউট্রাম ঘাটের গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে আসন্ন গঙ্গাসাগর মেলায় বাবুঘাটের আউট্রম ঘাটে মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন, জনস্বাস্থ্য কারিগরি দফতর সচিব, পৌর কমিশনার ধবল জৈন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পৌর আধিকারিকরা সহ সেনার আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সার্বিক ভাবে আলোচনা হয়। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর নোডাল ডিপার্টমেন্ট হলেও। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছরের মত জলের ট্যাংকের ব্যবস্থা, জঞ্জাল পরিষ্কার সহ একাধিক পরিষেবা প্রদান করা হয়। এছাড়া রাজ্য সরকারের দফতরের সঙ্গে সমন্বয় রেখে কি ভাবে গঙ্গাসাগর মেলার কাজকর্ম সফল ভাবে করা যায়। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, জখম ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা