আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবিশ্বাস্য ঘটনা, নিলামে পুরনো ১০০ টাকা বিক্রি ৫৬ লক্ষে

নিজস্ব প্রতিনিধি: ১০০ টাকার নোট বিক্রি হচ্ছে কোটি কোটিতে। কি অবাক হচ্ছেন তো! না না এক্কেবারে গল্প নয়, একেবারে সত্যি ঘটনা। ২০১৭ সালে লন্ডনে একটি নিলামে ভারতের ১০০ টাকার নোট বিক্রি হয়েছিল প্রায় ৫৬,৪৯,৬৫০ টাকায়। স্বাভাবিকভাবেই অবাক হচ্ছেন তো? ভাবছেন ১০০ টাকার নোটে এমন কি আছে, যা কোটি কোটিতে বিক্রি হচ্ছে? আসলে এটি বর্তমান যুগের ১০০ টাকার নোট নয়। আসলে, এই টাকার মধ্যে একাধিক বিশেষত্ব রয়েছে। ১৯৫০ সালে এই ১০০ টাকার নোটের প্রচলন ছিল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জারি করা এই ১০০ টাকার নোটের নম্বর ছিল, HA 078400। এমনকী এই ভারতীয় নোটটি একসময় উপসাগরীয় দেশগুলিতেও প্রচলিত ছিল।

এই ১০০ টাকার নোটগুলি হজে গিয়েও ভারতীয়রা ব্যবহার করতে পারতেন। তাই এটি হজ নোট নামেও পরিচিত ছিল। নোটগুলিকে সনাক্তকরণের জন্যে নোটের নম্বর বসানোর আগে HA অক্ষর দুটি বসানো হয়েছিল। RBI হজে এই নোট ব্যবহারের পেছনে কারণ হিসেবে জানিয়েছিল, হজ যাত্রায় যাওয়া ভারতীয়রা এই নোটগুলি অবৈধভাবে সোনা কেনার জন্যে ব্যবহৃত করতে পারতেন। এ কারণে মুলত হজযাত্রীদের জন্যে ১০০ টাকা ও ১০ টাকার দুটি নোট ইস্যু করছিল রিজার্ভ ব্যাঙ্ক। যদিও সেই নোটগুলির রঙ ছিল ভারতীয় নোট থেকে অনেক আলাদা। কিন্তু ভারতের জন্যে এই নোটগুলি অবৈধ ছিল।

ভারতীয় এই নোটগুলি উপসাগরীয় অনেক দেশে সরকারি মুদ্রা হিসেবে ব্যবহৃত হত। এর মধ্যে ছিল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের মতো দেশগুলি। কুয়েত ১৯৬১ সালে নিজস্ব মুদ্রা চালু করেছিল। এরপর অন্যান্য দেশ গুলোও তাদের নিজস্ব মুদ্রা চালু করেছিল। তবে ১৯৭০ দশকে হজে এই নোটের প্রচলন বন্ধ হয়ে যায়। তাই মুদ্রা সংগ্রহকারীরা এই নোটগুলিকে বিরল এবং মূল্যবান বলে বিবেচিত করেন। তাই তখন নোটগুলির দাম নোটের অবস্থা এবং বিরলতার উপর নির্ভর করে ঠিক করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ