খাস কলকাতায় ৬ বছরের শিশুর উপর নারকীয় অত্যাচার ! ধর্ষণের অভিযোগে আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শহরে  নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। এমনই ঘটনা ঘটেছে টালিগঞ্জে। এবার  ৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সেও এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে।

নির্যাতিতার মা জানান, রাত সাড়ে ১১টা নাগাদ তিনি ঘটনাটি জানতে পারেন। মেয়ের প্যান্টে রক্তের দাগ ছিল এবং গোপনাঙ্গ থেকে রক্ত বের হচ্ছিল। মেয়েটি জানায়, এই প্রথম নয়, এক মাস আগেও তার উপর নির্যাতন হয়েছে। কাল রাতে ছেলেটি কখন বাড়িতে ঢুকেছিল তা বোঝা যায়নি। মেয়েটি ঘুমাচ্ছিল এবং ঘুমের মধ্যেই এই ঘটনা ঘটে। নির্যাতিতার মা দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন।

অন্যদিকে  একটি স্বেচ্ছাসেবী সংস্থা এলাকায় দুস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে। সেই সংস্থার কর্মীরাও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নির্যাতিতা শিশুটি ওই সংস্থার এক শিক্ষিকার কাছে পড়ত  বলে খবর । শিক্ষিকা জানান, তিনি খবর পাওয়া মাত্রই ছুটে এসেছেন। তিনি এই ঘটনার সঠিক বিচার এবং দোষীর শাস্তি চান।বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় টালিগঞ্জের ওই এলাকায়। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়