চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ট্রিটফুডের আদলে বাড়িতেই বানিয়ে নিন ‘চিকেন তাওয়া ফ্রাই’

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা মানেই রাস্তার ধারের খাবার অর্থাৎ স্ট্রিটফুডের সমাহার। ফুচকা, ঝালমুড়ি, চটপটি থেকে নানা আমিষ খাবার সবকিছুই পকেটফ্রেন্ডলি আমার আপনার শহরে। বর্তমানে রাস্তার ধারে সদ্য তৈরি হওয়া চিকেনের নানা ফুড আইটেম নিয়ে অপেক্ষমান বিভিন্ন কার্ট। আর তা থেকে আসা সুবাস চিকেন লাভারদের জিভে জল আনতে বাধ্য। আর তাই করোনা পরিস্থিতি একটু অনুকূল হতেই শহরের বিভিন্ন প্রান্তে সেই খাবারগুলি খেতে আগ্রহী মানুষদের ভিড় ছিল দেখার মত। তবে আবারও সেসবে ছেদ পড়ছে। আবারও সর্বত্র ফিরেছে করোনার কাঁটা। আর তাই রাস্তার ধারের সুস্বাদু পকেটফ্রেন্ডলি চিকেনের নানা পদ খেতে এখন বাড়ির রান্নাঘরই ভরসা। আসুন জেনে নিন কীভাবে বাড়িতেই বানাবেন ‘চিকেন তাওয়া ফ্রাই’।  

উপকরণঃ

বোনলেস চিকেন ৫০০ গ্রাম

আদাবাটাঃ ১/২ টেবিল চামচ

রসুনবাটাঃ ১/২ টেবিল চামচ

জিরেঃ ১/২ চা চামচ

হলুদ গুঁড়োঃ ১/২ চা চামচ

ধনে গুঁড়োঃ ১/২ টেবিল চামচ

লেবুর রসঃ ১/২ টেবিল চামচ

বেসনঃ  ২ টেবিল চামচ

তেলঃ ৪ টেবিল চামচ

শুকনো লঙ্কা বাটাঃ ২ টেবিল চামচ

কারি পাতা- ৬-৭ টা

নুন- স্বাদমত

প্রণালীঃ প্রথমে বোনলেস চিকেনের টুকরোগুলিকে সমান মাপে কেটে ভালোভাবে পরিস্কার করে নিন। এরপর একটি বড় পাত্রে মাংসের টুকরোগুলি দিয়ে তাতে  ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো কারিপাতা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস ও স্বাদমত নুন দিন। এতে সামান্য জল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ১৫ মিনিট রেখে দিন। দেখবেন মাংসগুলি যেন ঠিকভাবে ম্যারিনেশন হয়। ১৫ মিনিট পর একটি তাওয়া বা চাটুতে হালকা আঁচে তেল গরম করে নিন। এরপর তাওয়ার গরমে মৃদু আঁচে মাংসগুলিকে ভেজে, অতিরিক্ত তেল শুকিয়ে মাংসগুলি বাদামি বর্ণ হয়ে এলে তা তুলে নিয়ে পরিবেশন করুন। 

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ