সঙ্ঘাতের পথে হেঁটে চিনের উপরে আরও ৫০ শতাংশ কর চাপানোর ঘোষণা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বের অর্থনীতিকে মাটিতে না মেশানো পর্যন্ত যে তিনি থামবেন না, সোমবার ফের বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাড ট্রাম্প। রাখঢাক না রেখে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘চিন যদি মার্কিন পণ্যের উপরে ৩৪ শতাংশ কর প্রত্যাহার না করে, তাহলে আরও ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে চিনের উ‍ৎপাদিত পণ্যের উপরে।’ মার্কিন প্রেসিডেন্টের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি বেজিং।

মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই কর-যুদ্ধের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যে সব দেশ মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত কর চাপায়, সেই সব দেশগুলির পণ্যেও তেমন কর চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তা যে কথার কথা চিল না গত বুধবারই তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের উপরে কর আরোপের ঘোষণা করেছেন। চিনের উপর ৩৪ শতাংশ, বাংলাদেশের উপর ৩৭ শতাংশ, পাকিস্তানের উপর ২৯ শতাংশ, ভারতের উপর ২৭ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ছাড়া কম্বোডিয়ায় ৪৯ শতাংশ, ভিয়েতনামে ৪৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৪ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ, তাইওয়ানে ৩২ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, সুইজারল্যান্ডে ৩১ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২৫ শতাংশ, জাপানে ২৪ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ইসরায়েলে ১৭ শতাংশ, ফিলিপাইনে ১৭ শতাংশ, সিঙ্গাপুরে ১০ শতাংশ, যুক্তরাজ্যে ১০ শতাংশ, তুরস্ক, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া এবং কম্বোডিয়ায় ১০ শতাংশ করে শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের পরেই বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধস নামে। দালাল স্ট্রিট, ন্যাসডাক, ডাউ জোন্স-কেউ রেহাই পায়নি। গত শুক্রবার বদলা নিতে মার্কিন পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিল চিনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন। সেই সঙ্গে অন্তত সাতটি খনিজ উপাদানের (রেয়ার আর্থ এলিমেন্টস) রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় চিন সরকার। তার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়াম, ইট্ট্রিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। গ্যাডেলিনিয়াম এমআরআই-সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইট্রিয়াম ব্যবহার হয় মোবাইল ফোনের পর্দায়,ক্যামেরার লেন্স এবং আধুনিক ডিসপ্লে বোর্ডে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান